ছবি : সংগৃহিত
সারাদেশ

বঙ্গবন্ধুর স্বপ্ন দেশের মানুষ ভাল থাক

মো: রাশেদজ্জামান রাশেদ, পঞ্চগড় প্রতিনিধি : বঙ্গবন্ধুর একটাই স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ হবে যেখানে মানুষ ভাল থাকবে। আমরা যে পাকিস্তানে ছিলাম সেটাতো ধোকা দিয়েছে আমাদের।

আরও পড়ুন : আমাদের বাঁচার অবস্থা নেই

১৯৪৭ সালে পাকিস্তান পেলাম আমাদের পূর্ব পুরুষরা অনেক লড়াই করলো লাভ কি হলো এক বছরের মাথায় দেখলাম ওই পাকিস্তানতো আমাদের জন্য না। আমাদের ৫৬ ভাগ মানুষ যে বাংলা ভাষায় কথা বলি সেটাকে তারা সম্মান করে নাই।

বঙ্গবন্ধু প্রতিবাদ করেছেন বুক টান করে দাঁড়িয়েছেন মাঝ খানে ২৩ টা বছর লড়াই করেছেন ১২ বছর জেল খেটেছেন আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি নর্থ পয়েন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি।

আরও পড়ুন : স্বামীর ঝুলন্ত লাশ দেখে স্ত্রীর চিৎকার

তিনি আরও বলেন, ৫২ বছর পর আমরা বলতে পারি পাকিস্তান আমাদের ধারের কাছেও নেই আমাদের ডলার যেখানে ১০৫ থেকে ১০৭ হয়েছে সেখানে গতকালকে ওদের ২৮০ ডলার পৌছে গেছে কত বড় সফলতা বঙ্গবন্ধু আমাদের দেশটাকে দিয়ে গেছেন।

শনিবার (৮এপ্রিল) দুপুরে সদর উপজেলার দাড়িয়া পাড়া এলাকায় বাংলাদেশ ও প্রতিবেশী দেশগুলোর জন সাধারণের উন্নত মানের সেবা দেয়ার লক্ষ্যে আন্তর্জাতিক মানের টারশিয়ারি কেয়ার ১ হাজার শয্যা বিশিষ্ট নর্থ পয়েন্ট মেডিক্যাল হাসপাতাল ও কলেজ ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা গ্রেফতার

এদিকে নর্থ পয়েন্ট ও মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এলাকা জুড়ে প্রায় ৩২ একর ভূমির উপরে অবকাঠামো নির্মাণ করা হবে ৭ একর (১৬ লাখ ৫০ হাজার বর্গফুট) এবং সবুজ বন এলাকা তৈরিতে প্রায় ১৫ একর, পানির লেক ১০ একর এবং হাসপাতাল অবকাঠামো এলাকা ৬ লাখ ৪৫ হাজার বর্গফুট ভবনটি প্রায় ১ হাজার শয্যা সব মিলিয়ে প্রাথমিক বাজেট ধরা হয়েছে আড়াই হাজার কোটি টাকা প্রায় বিনিয়োগ করবেন নর্থ পয়েন্ট স্থানীয় ও আন্তর্জাতিক ভাবে।

আরও পড়ুন : অচিরেই বর্তমান সরকারের পতন নিশ্চিত করা হবে

এ সময় নর্থ পয়েন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান মি: জুয়াং লিফেং সভাপতিত্বে ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপক পরিচালক এইচ এম জাহাঙ্গীর আলম রানা, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মি: ইয়াও ওয়েন, চীনের সাবেক রাষ্ট্রদূত মাহবুব উজ-জামান, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ পঞ্চগড় আলহাজ্ব আনোয়ার সাদাত, জেলা প্রসাশক জহুরুল ইসলাম, পুলিশ সুপার পঞ্চগড় এস এম সিরাজুল হুদা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক নর্থ পয়েন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল প্রকল্প পরিচালক তৌফিক হাসান প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

দেশে নতুন ২ থানা ও ২ পৌরসভা গঠনের অনুমোদন

দেশের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করতে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের...

মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৭০ লাখ টাকার মালামাল লুট

​মাদারীপুরের রাজৈরে নুর আলম ফকির নামে এক মালয়েশিয়া...

জাল নোট চেনার কৌশল শেখাতে কোম্পানীগঞ্জে কর্মশালা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাল নোটের প্রচলন প্রতিরোধ...

কোয়াড বৈঠকে যোগ দিতে ম্যানিলায় ডোনাল্ড ট্রাম্প

এক নজরে ডোনাল্ড ট্রাম্পের এশিয়া সফর ও কোয়াড সম...

হোটেল মোটেল ও রিসোর্ট লাইসেন্স বিহীন পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ: পুলিশ সুপার

মৌলভীবাজার জেলার কোথাও নিষিদ্ধ কার্যক্রমের সঙ্গে জ...

শ্রীমঙ্গলে দুই প্রতিষ্ঠানকে ১,১০০০০ টাকা জরিমানা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা