ছবি : সংগৃহিত
রাজনীতি

ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বুঝে না

সান নিউজ ডেস্ক : বিএনপি চোরা গলিতে হাঁটছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তারা (বিএনপি) জানে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে হারানো অসম্ভব। ষড়যন্ত্র ছাড়া বিএনপি রাজনীতি বুঝে না।

আরও পড়ুন : সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

এসময় তিনি অভিযোগ করে বলেন, বিএনপি বিদেশি ডোনারদের টাকায় ষড়যন্ত্রের রাজনীতি করছে।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনসমূহের সভাপতি-সাধারণ সম্পাদকদের সাথে যৌথসভায় এ কথা বলেন তিনি।

সরকার হটাতে বিএনপি ষড়যন্ত্রমূলক পথে হাঁটছে মন্তব্য করে তিনি বলেন, তাহলে আমরা কেনো কর্মসূচি বাদ দিয়ে মাঠ খালি রাখবো? তারা খালি মাঠে কত ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তা সকলেই জানে।

আরও পড়ুন : বিএনপির পদযাত্রা স্থগিত

ওবায়দুল কাদের বলেন, বিএনপির সাথে পাল্টাপাল্টি কোনো কর্মসূচি আওয়ামী লীগের নেই। আমরা প্রতিযোগিতা চেয়েছি প্রতিদ্বন্দ্বিতা নয়। বিএনপি সন্ত্রাসের রাজত্ব করে এটা পুরনো অভিজ্ঞতা থেকে বলা যায়।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের আরও সক্রিয় হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের ঘরে ঘরে যেতে হবে টিমওয়ার্কের মাধ্যমে আওয়ামী লীগকে আরও সুসংগঠিত করতে হবে। আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে, করে যাবে। মাঝে মহাসমাবেশও হবে।

আরও পড়ুন : ফের আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিরাজ

তিনি বলেন, বিএনপির ঘরে গণতন্ত্র জিম্মি তারা কি করে দেশের গণতন্ত্র চায়। খালেদা জিয়া দণ্ডিত হওয়ার পর আরেক পলাতক দণ্ডিতকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছে যা বিএনপির গঠনতন্ত্র বহির্ভূত। তারেক রহমান মানিলন্ডারিংয়ে দণ্ডিত।

আওয়ামী লীগ সংঘাতে নয় প্রতিযোগিতায় বিশ্বাসী জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন ব্যতীত সরকার হটানো অসম্ভব তাই পরিবর্তন চাইলে নির্বাচনে আসুন। নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ হবে না, নির্বাচন কমিশন স্বাধীন।

আরও পড়ুন : ফের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে সিদ্দিকী পরিবার

যৌথসভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, কামরুল ইসলাম, ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন প্রমুখ।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা