ছবি : সংগৃহিত
রাজনীতি

বিএনপির পদযাত্রা স্থগিত

সান নিউজ ডেস্ক : তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ১৫ হাজারেরও বেশি মানুষ মারা যাওয়ার ঘটনায় বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণের পদযাত্রা কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে বিএনপি।

আরও পড়ুন : ফের আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিরাজ

বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ সিদ্ধান্ত জানান বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

তিনি জানান, ‘তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হাজার হাজার মানুষের মৃত্যুতে গভীর শোক, সমবেদনা, সহমর্মিতা জ্ঞাপন করে ঢাকায় বিএনপির বৃহস্পতিবারের পদযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে।’

আরও পড়ুন : ফের রাজনীতিতে উত্তাপ ছড়াচ্ছে সিদ্দিকী পরিবার

প্রিন্স আরও জানান, পদযাত্রার পরবর্তী তারিখ পরে জানিয়ে দেওয়া হবে। আজকের কর্মসূচি স্থগিত হলেও আগামী রোববারের (১২ ফেব্রুয়ারি) পদযাত্রা কর্মসূচি বহাল থাকবে।

সান নিউজ/এনজে/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা