রাজনীতি

ফের আ’লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সিরাজ 

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফের বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত হয়েছেন ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম।

দলটির সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২২তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে আলহাজ্ব কাজী সিরাজুল ইসলামকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি উপদেষ্টা পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা পরিষদের পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছে কাজী সিরাজের নাম। এতে তাঁর নির্বাচনী এলাকা ফরিদপুর-১ (আলফাডাঙ্গা- বোয়ালমারী-মধুখালী) আসনের ৩টি উপজেলায় কর্মী সমর্থকদের মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে।

এর আগে গত ২৪ ডিসেম্বর ২২তম জাতীয় কাউন্সিল শেষে বাংলাদেশ আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়। অপূর্ণাঙ্গ উপদেষ্টা পরিষদের সে কমিটিতে ফের যুক্ত হয় কাজী সিরাজের নাম।

উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী এলাকায় দানবীর খ্যাত আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী ) আসনে ১৯৯৬ এবং ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের বিগত কমিটিতে উপদেষ্টামণ্ডলীর সদস্য ও আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

সরকারের গণভোটের কথায় নতুন সংকট সৃষ্টি হবে: গোলাম পরওয়ার

সংবিধান সংশোধনে পুনরায় গণভোটের কথা বলে বর্তমান সরক...

কিছু রাজনৈতিক দল অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা করছে

কিছু রাজনৈতিক দল কিছু অনাকাংখিত ঘটনাকে পূঁজি করে দেশে অরাজগতা সৃষ্টির পায়তারা...

সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ২৭৪ কোটি ডলার

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বা প্রবাসী আয়ে ইতিবা...

ফেনীতে নানা বাড়ির অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নানা বাড়ির জেলায় এসে অতীত স্মৃতি স্মরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা