মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

আসুন সবাই ঐক্যবদ্ধ হই

সান নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজ দ্রব্যমূল্য ও নিরাপত্তা নিয়ে ভয়ংকর অবস্থা সৃষ্টি হয়েছে। মানুষ সড়কে কিংবা নিজের ঘরে নিরাপদ নয়। এ অবস্থা থেকে আমাদের পরিবর্তন দরকার। তাই আসুন সবাই ঐক্যবদ্ধ হই। সব দলগুলোকে আহ্বান জানাই, আসুন দেশকে রক্ষার স্বার্থে সবাই ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তুলি, সত্যিকার অর্থে শান্তি-সমৃদ্ধির গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করি।

আরও পড়ুন: ইউক্রেনকে আত্মসমর্পণ করার আহ্বান

বৃহস্পতিবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন জাতীয় কমিটি ‘উত্তাল মার্চ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ জোর করে ক্ষমতায় বসে আছে। পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে এদের পার্থক্য কোথায়? তারা দেশের মানুষের জন্য শুভ চিন্তা করছে, কেউ বলতে পারবে না।

তিনি বলেন, আজ যে দল জোর করে ক্ষমতায় বসে আছে, তারা আমাদের স্বাধীনতা যুদ্ধের ইতিহাসকে বিকৃত করছে। মুক্তিযুদ্ধে যাদের অবদান রয়েছে, তাদের সবাইকে অস্বীকার করে কেবল মাত্র একটি দল বা একটি ব্যক্তি বা একটি পরিবারকে মহিমান্বিত করার চেষ্টা করছে। কাজটি তারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে করছে।

আরও পড়ুন: এপ্রিলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

আওয়ামী লীগের দিকে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, আজ তারা মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আ স ম রব, মোস্তাফা জামাল হায়দার, প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের অবদানকে অস্বীকার করতে চায়। একবারের জন্যও তাদের নাম স্মরণ করে না।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ, জেএসডির সভাপতি আ. স. ম আব্দুর রব, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ড. মাহবুবুল্লাহ, মোস্তাফা জামাল হায়দার, বিএনপির নেতা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা