রাজনীতি

চার বিএনপির নেতার কারাদণ্ড

সান নিউজ ডেস্ক: বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মোল্লাসহ চারজনের দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৩১ জনকে খালাস দেন আদালত।

আরও পড়ুন: রাশিয়ার আরও এক জেনারেল নিহত

মঙ্গলবার (৮ মার্চ) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক এ রায় ঘোষণা করেন। রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার ঘটনায় করা মামলায় এই কারাদণ্ড দেয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর মোল্লা, বিএনপি নেতা ইসমাইল, আবু বক্কর সিদ্দিক ও বাচ্চু। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম মনিরুজ্জামান মনির।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দণ্ডবিধির ৩ ধারায় তাদের দুই বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। দণ্ডবিধির ১৪৩ ধারায় ছয় মাস, ৪২৭ ধারায় ছয় মাস ও দণ্ডবিধির ৩৫৩ ধারায় এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

আরও পড়ুন: দুর্ভাগ্য আমাদের সহ্য করা শিখে গেছি

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৮ অক্টোবর বিএনপির ডাকা হরতাল অবরোধ চলাকালে রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশকে হত্যার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেয় আসামিরা। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা করেন পুলিশ। এরপর তদন্ত শেষে ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় ১৪ জন সাক্ষীর মধ্যে বিভিন্ন সময় ১৩ জন সাক্ষী দেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

হযরত শাহজালালে বিমানবন্দরে দুর্ঘটনার মহড়া

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান দুর্ঘট...

জামিন পেলেন মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন

রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি প্রোপার্টিজ আব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা