বেগম খালেদা জিয়া
রাজনীতি

খালেদা জিয়ার বুস্টার ডোজ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোভিড-১৯ টিকার বুস্টার ডোজ নিয়েছেন। বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল পৌনে ৫টায় রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে টিকার তৃতীয় ডোজ নেন তিনি।

বরাবরের মতো দলীয় নেতাকর্মী পরিবেষ্টিত থাকায় খালেদা জিয়াকে গাড়িতে রেখেই টিকা দেওয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ফাইজার কোম্পানির প্রস্তুতকরা বুস্টার ডোজ টিকা নিয়েছেন। আগে নিয়েছিলেন মডার্নার টিকা।

আরও পড়ুন: বহিষ্কৃত আ’লীগ নেতার সংবাদ সম্মেলন

গত ১৮ আগস্ট টিকার দ্বিতীয় ডোজ নেন সাবেক এই প্রধানমন্ত্রী। ১৯ জুলাই নিয়েছিলেন প্রথম ডোজ। খালেদা জিয়া করোনায় আক্রান্ত হয়েছিলেন চলতি বছরের ১১ এপ্রিল।

শারীরিক নানা জটিলতায় ভুগছেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়ে তিনি বর্তমানে গুলশানের ভাড়া বাসায় থাকছেন।

প্রসঙ্গত, ৮১ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ১ ফেব্রুয়ারি গুলশানের বাসা ফিরোজায় ফিরেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুদকের দায়ের করা মামলায় সাজা নিয়ে খালেদা জিয়া ঢাকা কেন্দ্রীয় কারাগারে যান। দুই বছর কারাবাসের পর করোনা শুরুর দিকে ২০২০ সালের ২৫ মার্চ পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকারের বিশেষ বিবেচনায় শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। এরপর থেকে তিনি গুলশানের ওই বাসায় আছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা