রাজনীতি

নির্বাচন হচ্ছে এখন আতঙ্কের নাম

সাননিউজ ডেস্ক: দেশের মানুষ ভোটের ওপর আস্থা হারিয়ে আর কেন্দ্রে যেতে চায় না। এখন নির্বাচন হচ্ছে খুনোখুনি আর আতঙ্কের নাম এমনটাই বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে এক যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সাবেক সেনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) তছলিম উদ্দিন জাপা চেয়ারম্যান জি এম কাদেরের হাতে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

জিএম কাদের বলেন, দেশের মানুষ উৎসবমুখর নির্বাচন দেখতে চায়। গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত ও মানুষকে নির্বাচনমুখী করতে হবে। তাই, শক্তিশালী একটি নির্বাচন কমিশন দরকার।

তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে সার্চ কমিটি রাষ্ট্রপতির কাছে যে তালিকা দেবে, তা দেশের মানুষ জানতে চায়। সার্চ কমিটির দেওয়া প্রস্তাব প্রকাশ করা উচিত। আমরা প্রয়োজনীয় ক্ষমতা দিয়ে নির্বাচন কমিশন গঠনে আইন করতে প্রস্তাব দিয়েছিলাম।

আরও পড়ুন: দেশ উন্নত হচ্ছে, মানুষ সাবলম্বী হচ্ছে

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন আইন হয়েছে, কিন্তু কমিশনকে ক্ষমতা দেওয়া হয়নি। তাই নির্বাচন কমিশনকে দলীয় সরকারের প্রতি মুখাপেক্ষী হতে হবে। এজন্যই ক্ষমতাহীন নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন করা দুরূহ হয়ে পড়বে।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

রাশিয়ার জেট ড্রোন ভাবাচ্ছে পশ্চিমা বিশ্বকে

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার নিত্যনতুন প্রযুক্তির ব্যবহার এবং যুদ্ধের গতিপ্রকৃতি পা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা