ছবি: সংগৃহীত
রাজনীতি
জিএম কাদের

পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না

সান নিউজ অনলাইন

প্রয়োজনে আমাদের পথে নামতে হবে পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় এ মন্তব্য করেন জিএম কাদের। জাতীয় পার্টি এ দিবসটি ২৩ অক্টোবরে পালন করে আসছে উপজেলা পরিষদ বাতিল করার কারনে।

অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ নয় উল্লেখ করে জিএম কাদের বলেন তাদের নিজস্ব দল রয়েছে, যে দলটি সর্বোচ্চ সুবিধা ভোগ করছে, তাদের পরামর্শে সরকার চলছে। একটি পাতানো নির্বাচনের চেষ্টা চলছে। এর থেকে আমরা উদ্ধার পেতে চাই। যতদিন দেরি হবে তত ক্ষতি হবে। দেশকে ধ্বংস করার চেষ্টা চলছে।

তিনি আরো বলেন, শেখ হাসিনার মতো লোক টিকতে পারেনি, আপনারাও টিকতে পারবেন না। গৃহযুদ্ধ বাঁধিয়ে দেওয়ার পরিবেশ তৈরি করা হচ্ছে। অশান্তির কোনো নোবেল থাকলে এই সরকারের পাওয়া উচিত। দেশের আইনশৃঙ্খলা কোন সময় এত খারাপ ছিলনা। প্রত্যেক মাসে মানুষ খুন হচ্ছে, কখনই এত মানুষ খুন হয়নি। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে। সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির, কোনো বিনিয়োগ আসছে না। দেশ দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। কেউ কেউ মনে করে এখনই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। টিসিবির ট্রাকের পেছনে দেখবেন লম্বা লাইন।

জিএম কাদের বলেন, এরশাদ ছিলেন অনেক দূরদর্শী নেতা, তিনি অনেক দূরে দেখতে পেতেন। উপনিবেশিক শাসন ব্যবস্থা ভেঙে উপজেলা শাসনব্যবস্থা প্রবর্তন করেছিলেন। এর প্রধান করেছিলেন জনগণের প্রতিনিধির হাতে।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা