মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

সবাই পরিত্রাণ চায়

নিজস্ব প্রতিবেদক: ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ অনেক মুখরোচক প্রতিশ্রুতি দিয়েছিল। তারা বলেছিল, ১০ টাকায় চাল খাওয়াবে। বিনাপয়সায় সার দেবে। এই আশায় অনেকে তাদের ভোট দিয়েছিলেন। কিছু দিন না যেতেই দেশের মানুষ টের পেলেন আওয়ামী লীগের নির্বাচনি প্রতিশ্রুতি স্রেফ ভাওতাবাজি ও প্রতারণা। তখন গান রচনা হলো- আগে জানলে তোর ভাঙা নৌকায় উঠতাম না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফসলের মাঠে কৃষকের আত্মহত্যার প্রতিবাদে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে কৃষক দলের এক প্রতিবাদসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রতিবাদসভায় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল প্রমুখ বক্তৃতা করেন।

আরও পড়ুন: আ’লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

বিএনপি মহাসচিব বলেন, কৃষক সফিউদ্দিন একটা প্রতীক, সিম্বল। বর্তমানের ভোটারবিহীন, ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের বিরুদ্ধে সফিউদ্দিনের আত্মহত্যা একটা প্রতীকী আত্মহনন। সফিউদ্দিনের আত্মহননের মধ্য দিয়ে দেশের আত্মার আত্মহনন হয়েছে। আওয়ামী লীগ সরকারে আসার পর থেকে তারা যে ত্রাশের রাজত্ব কায়েম করেছে, তারা যে লুটপাটতন্ত্র কায়েম করেছে, ফলে যে দেশের অর্থনীতি বিধ্বস্ত হয়ে পড়েছে কৃষক শফিউদ্দিনের আতহত্যার তারই প্রতিবাদ।

মির্জা ফখরুল আরও বলেন, আজ এই সরকারের বিরুদ্ধে দেশের প্রতিটি মানুষের নাভিশ্বাস উঠে গেছে। প্রতিটি মানুষের বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হচ্ছে। শ্বাস নেওয়ার জন্য সংগ্রাম করতে হচ্ছে। সবাই এ অবস্থা থেকে পরিত্রাণ চায়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

এশিয়ান গেমসে পদক তালিকার শীর্ষে চীন-জাপান

পর্দা নেমেছে ২০তম এশিয়ান গেমসের। চূড়ান্ত হওয়া পদক তালিকার শীর্ষে যথারীতি আধি...

ঝিমলি হয়ে আবারও পর্দায় কৌশানী

টলিপাড়ার জনপ্রিয় অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় বড় পর্দায় ফিরছেন তার আলোচিত &l...

তেহরানের দেয়ালে ট্রাম্পের ব্যঙ্গাত্মক ছবি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান তীব্র উত্তেজনার মধ্যেই ইরানের রাজধানী তে...

দ্বিতীয়বারের মতো বাবা হলেন ক্রিকেটার সাইফউদ্দিন

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পরিচিত মুখ ও অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনের পরি...

ঐতিহাসিক মোগলহাট স্থলবন্দর চালুর আশ্বাস দুই মন্ত্রীর

ভারতের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা