ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের বড় জয়

নিজস্ব প্রতিবেদক

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার সদ্য সমাপ্ত নির্বাচনে বড় জয় পেয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি। দেশটির জাতীয় নির্বাচন কমিশনের প্রকাশিত পূর্ণাঙ্গ ফলাফলে এ তথ্য জানা গেছে।

স্টেট দুমার মোট আসন ৪৫০টি। এর মধ্যে ৩৫০টি আসনে জয় পেয়েছেন ইউনাইটেড রাশিয়া পার্টির প্রার্থীরা।

১৮ থেকে ২০ সেপ্টেম্বর তিন দিন ধরে স্টেট দুমার নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করে রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশন। ফলাফল অনুযায়ী, এবারের নির্বাচনে দেশটির মোট ভোটারের ৫৯ দশমিক ৩২ শতাংশ ভোট দিয়েছেন। গণনা করা ভোটের ৫৮ শতাংশের বেশি পেয়েছে ইউনাইটেড রাশিয়া পার্টি।

২০০১ সালের নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই স্টেট দুমায় প্রভাব ধরে রেখেছে ইউনাইটেড রাশিয়া পার্টি। প্রতি পাঁচ বছর পরপর দুমার নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ২৫ বছরে অনুষ্ঠিত চারটি নির্বাচনেই দলটি জয় পেয়েছে। তবে এবারের মতো বড় ব্যবধানে জয় এবং এত বেশি ভোট পাওয়ার ঘটনা এবারই প্রথম বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার মস্কো প্রতিনিধি দিমিত্রি মেদভেদেঙ্কোর মতে, নির্বাচনের ফলাফল এবং প্রায় ৬০ শতাংশ ভোটার উপস্থিতিকে মস্কো ইউক্রেন যুদ্ধসহ সরকারের বিভিন্ন পদক্ষেপের প্রতি জনসমর্থনের ইঙ্গিত হিসেবে দেখাতে পারে। একই সঙ্গে এটি রুশ সরকারের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করার বার্তাও দিতে পারে বলে তিনি মনে করেন।

২০২১ সালে সর্বশেষ স্টেট দুমার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এর পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু হয়। ফলে যুদ্ধ শুরুর পর এটিই ছিল রাশিয়ায় অনুষ্ঠিত প্রথম স্টেট দুমা নির্বাচন।

রাশিয়ার জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারপারসন এল্লা পামফিলোভা জানিয়েছেন, ইউনাইটেড রাশিয়ার পর দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়ান কমিউনিস্ট পার্টি। দলটি ১৩ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে ৪০টি আসনে জয় পেয়েছে। এছাড়া জাতীয়তাবাদী এলডিপিআর পেয়েছে ২৫টি এবং নিউ পিপল পার্টি পেয়েছে ২০টি আসন।

ইউক্রেন যুদ্ধের বিরোধিতা করা রাজনৈতিক দল ইয়াবোলোকোও এবারের নির্বাচনে অংশ নিয়েছিল। তবে দলটির কোনো প্রার্থীই জয়ী হতে পারেননি।

নির্বাচনের ফলাফল নিয়ে সাধারণ রুশ নাগরিকদের মধ্যে খুব বেশি বিস্ময় দেখা যায়নি। অনেকেই জানিয়েছেন, ইউনাইটেড রাশিয়ার জয় প্রত্যাশিতই ছিল।

মস্কোর বাসিন্দা তাতিয়ানা আলজাজিরাকে বলেন, ‘সকালে টেলিভিশন খুলে দেখলাম, ইউনাইটেড রাশিয়া নির্বাচনে জিততে চলেছে। আমি অবাক হইনি। আমার ধারণা, রাশিয়ার কেউই খুব একটা অবাক হয়নি।’

ভবিষ্যতে কোনো পরিবর্তন দেখতে চান কি না—এমন প্রশ্নের জবাবে তাতিয়ানা বলেন, ‘আমার মনে হয়, আমরা সবাই মূল সংকটটি জানি, আর সেটি হলো ইউক্রেনের সংঘাত। আমি চাই, যদি সুযোগ থাকে কিংবা সম্ভব হয়, শান্তিপূর্ণ উপায়ে যত দ্রুত সম্ভব এই সংঘাতের অবসান হোক।’

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

জ্বালানির দাম বাড়ায় বাসভাড়া বাড়ানোর প্রস্তাব

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর বাসভাড়া পুনর্নির্ধারণের প্রস্তাব করেছে বাংলাদেশ...

পাকিস্তানের কাছে হেরে ব্রোঞ্জ হারাল বাংলাদেশ

এশিয়ান গেমসে নারী ক্রিকেটে ব্রোঞ্জ পদক ধরে রাখতে পারল না বাংলাদেশ। নাগোয়ার কা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

জ্বালানি তেলের বাড়তি দাম প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা