সংগৃহীত ছবি
রাজনীতি

ন্যূনতম সংস্কারের পর নির্বাচনের ব্যবস্থা করা উচিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মন্তব্য করে বলেন, ন্যূনতম সংস্কারের পর দেশের গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা উচিত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: নির্বাচন নিয়ে সরকার সুস্পষ্ট নির্দেশনা দিচ্ছে না

চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, বাংলাদেশ এক সংকটকাল অতিক্রম করছে। এখনও দেশ থেকে ফ্যাসিস্ট ও তাদের দোসররা গণঅভ্যুত্থানে প্রাপ্ত অর্জন নস্যাতের চক্রান্ত করছে।

তিনি বলেন, এমন কোনো কাজ করা যাবে না, যেন অভ্যুত্থানের ফসল নষ্ট হয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশের ছাত্র-জনতা সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘প্রতিহিংসা প্রতিশোধ নয়’, পারস্পরিক ভালোবাসা ও ভাতৃত্বের মধ্য দিয়ে বাসযোগ্য উন্নত দেশ গড়ে তুলতে হবে। ফ্যাসিস্ট মুক্ত দেশে একত্রিত হতে পারায় স্রষ্টার কাছে শুকরিয়া জানান তিনি। এ সময় চেয়ারপারসন খালেদা জিয়া জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আহতদের প্রতি সমবেদনা জানান।

এদিকে, দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলতেন, ব্যক্তির চেয়ে দল, দলের চেয়ে দেশ বড়। আমাদেরকে এই বিষয়টি নজর রাখতে হবে। সকল কিছুর উর্ধ্বে দেশ, এটি ভুলে যাওয়া চলবে না।

আরও পড়ুন: কাল নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, চিকিৎসার জন্য আমি যুক্তরাজ্য থাকলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

ফেলে দেওয়া কলম থেকে হবে গাছ, পরিবেশ রক্ষায় অভিনব উদ্যেগ

একটি কলমের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা সাধারণত তা ফেলে দেই। সেই ফেলে দেওয়া প্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা