রাজনীতি

আইনমন্ত্রীর পিএকে ‘ঘুষ দিতে এসে’ আ’লীগ নেতা আটক

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ছেলেকে সরকারি চাকরি পাইয়ে দিতে আইনমন্ত্রী আনিসুল হকের ব্যক্তিগত সহকারী (পিএ) শফিকুল ইসলাম সোহাগকে ‘ঘুষ দিতে চেয়ে’ আটক হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আমির হামজা।

শুক্রবার (১ জানুয়ারী) রাতে রাজধানীর গুলশানে আইনমন্ত্রীর ব্যক্তিগত কার্যালয় থেকে তাকে আটক করে পুলিশ।

মন্ত্রীর পিএ শফিকুল ইসলাম সোহাগ জানান, সম্প্রতি কিশোরগঞ্জ আদালতে সরকারি চাকরির একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ওই চাকরির জন্য মন্ত্রীর নির্বাচনী এলাকা কসবা-আখাউড়া উপজেলার অনেকে আবেদন করেছেন। আখাউড়ার ধরখার ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমানের ছেলে হাসিবুল হাসানও আবেদন করেন। তার চাকরি পাইয়ে দেয়ার জন্য শুক্রবার রাতে আমাদের অফিসে আসেন আমির হামজা।

তিনি আরও বলেন, কসবা উপজেলা আওয়ামী লীগের নেতা হয়ে আখাউড়া উপজেলার চাকরি প্রার্থীর জন্য আসায় আমার তাকে সন্দেহ হয়। মন্ত্রীর মাধ্যমে চাকরি পাইয়ে দিলে আমাকে খুশি করবেন বলে জানান আমির হামজা।

এক পর্যায়ে আমাকে দুই লাখ টাকা অফার করেন তিনি। বিষয়টি তাৎক্ষণিক মন্ত্রী ও কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবনকে জানাই। পরবর্তীতে মন্ত্রীর নির্দেশে আমির হামজাকে পুলিশে দেয়া হয়।

কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন জানান, ‘আাইনমন্ত্রী দুই হাজার মানুষকে চাকরি দিয়েছেন। কারো কাছে টাকা নেয়নি। তিনি (আমির হামজা) যে ঘটনা ঘটিয়েছেন, সেটি খুবই দুঃখজনক। তার বিরুদ্ধে আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।’

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা