রাজনীতি

পৌর নির্বাচনে স্বামীর প্রতিদ্বন্দ্বী স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান মতিনের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তার স্ত্রী ফৌজিয়া খানম। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩১ ডিসেম্বর তিনি শিবগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার আনিসুর রহমান কবীরের কাছে মনোনয়নপত্র জমা দেন। বিষয়টি ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।

এ প্রসঙ্গে প্রার্থী ফৌজিয়া খানম বলেন, দীর্ঘদিন ধরে তার স্বামী মেয়রের দায়িত্ব পালন করেছেন। খুব কাছ থেকে তিনি স্বামীর জনসেবা করা দেখেছেন। তারও ইচ্ছা জনসেবা করার। এ জন্য এবার তিনি নিজেই স্বামীর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে তিনি শেষ পর্যন্ত নির্বাচনে লড়বেন।

স্ত্রীর প্রার্থী হওয়া প্রসঙ্গে মতিয়ার রহমান মতিন বলেন, তার শখ হয়েছে, তিনি ভোট করবেন। তাই বাধা দেয়নি।

স্বামী-স্ত্রী মিলে প্রার্থী হওয়া প্রসঙ্গে শিবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম প্রামাণিক বলেন, ‘বিএনপি দলীয় প্রার্থীর বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা চলমান রয়েছে। যাচাই-বাছাইকালে হয়তো তার মনোনয়ন বাতিল হতে পারে, এমন আশংকা থেকেই তিনি হয়তো স্ত্রীকেও প্রার্থী করেছেন।

শিবগঞ্জে বিএনপির পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবিএম কামাল সেলিম বলেন, বিএনপির দলীয় প্রার্থীর স্ত্রী কী কারণে প্রার্থী হয়েছেন, তা জানা নেই। এ বিষয়ে দলীয় ফোরামে কোনো আলোচনাও হয়নি।

শিবগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান কবীর বলেন, মেয়র পদে ছয়জন মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপি প্রার্থী মতিয়ার রহমান মতিন ও তার স্ত্রী ফৌজিয়া খানম রয়েছেন। এছাড়াও সংরক্ষিত মহিলা আসনে ১১জন ও পুরুষ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ, রোববার (৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১০ জানুয়ারি প্রত্যাহার এবং ৩০ জানুয়ারি ভোটগ্রহণ হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

শ্রমিকের সমস্যা যেখানে, শ্রমিক কল্যাণ ফেডারেশন সেখানে : আতিকুর রহমান

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, &lsq...

মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি বৃদ্ধি, প্যাট্রিয়ট মোতায়েন

ইরানের সঙ্গে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তৈরি হওয়ার প্রেক্ষাপটে নিজেদের ম...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকট ও লাগেজ পেতে দেরি হওয়াকে কেন...

অবশেষে সৌদি ও আমিরাতের মধ্যে বরফ গলছে!

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পর্ক নিয়ে কিছুদিন ধরে নানা গুঞ্জন চললেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা