ব্যারিস্টার মওদুদ আহমদ হাসপাতালে 
রাজনীতি

ব্যারিস্টার মওদুদ আহমদ হাসপাতালে 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ অসুস্থ অবস্থায় এপোলো হাসপাতালে সিসিইউ-তে ভর্তি রয়েছেন।

ব্যারিস্টার মওদুদ আহমেদ গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে এপোলো হাসপাতালে ভর্তি হন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল জানান, প্রফেসর শাহাবুদ্দিন আহমেদ তালুকদারের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন আছেন তিনি। তার রক্তের হিমোগ্লোবিন কমে গিয়েছিলো। তিনি এখন অনেকটা সুস্থ। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হাসপাতালে ভর্তি হওয়ার পর মওদুদ আহমদের দু'বার কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে। তবে তার করোনা নেগেটিভ রিপোর্ট পাওয়া গেছে।

শায়রুল জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিবসহ সিনিয়র নেতারা দলের প্রবীণ এই নেতার নিয়মিত খোঁজ খবর রাখছেন।

এছাড়াও ব্যারিস্টার মওদুদ আহমদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক তার চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রেখেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সান নিউজ/ টিএস/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা