সংগৃহীত ছবি
সারাদেশ

দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫ 

জেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে অনুষ্ঠিত জশনে জুলুসকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টায় উপজেলার পৌর শহরের কদমতলীর মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: মাদারীপুর জেলা আ’লীগের নেতা আটক

স্থানীয়রা জানায়, অন্যান্য সকল বছরের ন্যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শীরা কসবা উপজেলা চত্বর-জশনে জুলুসের শোভাযাত্রা করার প্রস্তুতি গ্রহণ করেন। এদিকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সদস্য গাজী ইয়াকুব ওসমানীর নির্দেশনায় এবং স্থানীয় নেতা মাওলানা আরিফের নেতৃত্বে কওমি মাদরাসার শিক্ষার্থীরা জশনে জুলুসের শোভাযাত্রা প্রতিরোধ করার ঘোষণা দেয়। অপরদিকে এরই পরিপ্রেক্ষিতে সোমবার সকালে শহরের কদমতলী নামক স্থানে আহলে সুন্নাত ওয়াল জামাত এবং কওমিপন্থিদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় উত্তপ্ত হয়ে উঠে পুরো কসবা পৌর শহর। এক পর্যায়ে ২ পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এরপর দীর্ঘ দেড় ঘণ্টা এই সংঘর্ষ চলে। এই ঘটনায় উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ফেনসিডিলসহ আটক ২

কসবা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাজু আহমেদ জানান, সোমবার ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তার আগেই উভয় পক্ষের নেতা-কর্মীদের নিয়ে কোনোরকম সংঘর্ষে না জড়ানোর জন্য আলোচনা করা হয়। ঘটনার পরে সেনাবাহিনী ও পুলিশ এক সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

অভিমান করে অষ্টম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা!

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা