সংগৃহীত ছবি
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের সদরে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের শূড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের মুকাদ্দেস মোল্ল্যা (৬০), তার ভাবি হাসিনা বেগম (৫৫) ও ভাতিজার স্ত্রী রেশমা খাতুন (৪৫)।

আরও পড়ুন : ফেনসিডিলসহ আটক ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে ঝড়-বৃষ্টিতে মুকাদ্দেস মোল্ল্যার পেঁপে গাছ ভেঙে যায়। রাতে ভাঙা পেঁপে গাছ ঠিক করতে গেলে বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি। পরে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।

সোমবার সকালে হাসিনা খাতুন ও রেশমা খাতুন মুকাদ্দেস মোল্ল্যাকে মাটিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করতে যান। সে সময় তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চ চলাচল শুরু

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাপস কুমার বলেন, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গণতন্ত্র, জ্ঞানী-মানুষ ও একটি কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন

গ্রিক সভ্যতায় গণতন্ত্র নামক যে শাসন-ব্যবস্থার গৌরবময় ঐতিহ্য গড়ে উঠেছে তা প্রথ...

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ ধরার অভিযোগ

রামপালে হিন্দু পরিবারের মৎস্যঘের দখল করে মাছ লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার...

কৃত্রিম বুদ্ধিমত্তা ও অটোমেশনে চাকরি হারানোর শঙ্কায় ১২ লাখ শ্রমিক 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং অটোমেশনভিত্তিক উৎপাদন ব্যবস্থার দ্রুত বিস্তারে...

বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন করলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান ২০২৬-এর উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধা...

খুলনায় সাংবাদিকদের ওপর গুলি, বিআরজেইউর নিন্দা

খুলনা মহানগরীতে কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় তীব্র উদ্বেগ...

পরিচ্ছন্ন নগরের জন্য নাগরিক সচেতনতা জরুরি: মির্জা ফখরুল

পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়তে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ নয়, নাগরিকদের সক্রি...

সংস্কার নয় সংবিধান সংশোধন চায় বিএনপি: মির্জা ফখরুল 

বিএনপি সংবিধান সংশোধন করতে চায়, তবে কখনো সংবিধান সংস্কারের কথা বলেনি বলে জানি...

তিন দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বর্ষণের পূর্বাভাস

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে উত্তর উড়...

ঝালকাঠিতে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার  

ঝালকাঠি শহরের গুরুধাম এলাকার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্র...

বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে পাশে থাকবে সরকার: অর্থমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার শুরু থেকেই ত্রাণ কার্যক্রম চালি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা