সংগৃহীত
লাইফস্টাইল

পানিকচু ভর্তার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: সহজলভ্য ও অধিক পুষ্টিগুণের কারণে অনেকেরই পছন্দের সবজি কচু। কচুতে থাকা ভিটামিন মানবদেহের জন্য খুবই উপকারী। এ ছাড়াও কচুতে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফাইবার, ফোলেট ও থায়ামিনসহ নানান পুষ্টি উপাদান।

আরও পড়ুন: বাতাসা তৈরির রেসিপি

অনেকেই মনে করেন কচু খাওয়া ঝামেলার কাজ, তাই পছন্দের তালিকায় থাকা শর্তেও কচুকে এড়িয়ে চলেন। তবে কচুর এমন একটি রেসিপি প্রচলিত আছে, যা সম্পর্কে একবার জানলে বারবারই তা খেতে চলুন রেসিপি জেনে নেওয়া যাক-চলুন তাহলে জেনে নিন এই সহজ রেসিপিটি-

তৈরি করতে যা যা লাগবে:

কচু ছোট ১টি (ছোট টুকরো করা), রসুন মাঝারি ১টি, পেঁয়াজ কুঁচি মাঝারি ১টি, নারকেল কুঁচি আধা কাপ, ধনিয়া পাতা পরিমাণমতো, সরিষার তেল ২ টেবিল চামচ, কাঁচামরিচ ৩-৪টি, সরিষা বাটা – ৪চা চামচ (না দিলেও হবে), লবণ স্বাদমত।

আরও পড়ুন: বুটের ডালের গরুর মাংসের রেসিপি

যেভাবে তৈরি করবেন:

প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে মাঝারি আঁচে পেঁয়াজ কুচি, আস্ত রসুন, কাঁচামরিচ ভালোভাবে টেলে নিতে হবে। এরপর পানি কচু একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে অথবা ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। এবার টেলে নেওয়া উপকরণগুলোর সঙ্গে লবণ ও ধনিয়া পাতা, গ্রেট করা কচু, সরিষা বাটা (না দিলেও চলবে) দিয়ে মিহি করে বেটে নিতে হবে। বাটা হয়ে গেলে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই তৈরি পানিকচুর ভর্তা।

গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে পরিবেশন করতে পারেন এই পানিকচুর ভর্তা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা