ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

কাঁচা মরিচ খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: কাঁচা মরিচ খাওয়ার উপকারিতা অনেক নিশ্চয়ই সেটা সবার জানা আছে? এতে রয়েছে, ক্যাপসাইসিন, অ্যালকালয়েডস, ফ্ল্যাভোনয়েডস, ফেনোলিক্স, এসেনশিয়াল অয়েল, ট্যানিন, স্টেরয়েডসহ মত অনেক পুষ্টিগুন।

আরও পড়ুন : সুইট অ্যান্ড সাওয়ার চিকেন তৈরির রেসিপি

আমাদের প্রতিদিনের খাবারের অংশই হল কাঁচা মরিচ। তবে এ মরিচ আবার বেশি খেলে উপকারিতার বদলে তা নিয়ে আসবে অপকারিতা। তাই কাঁচা মরিচ খেতে হবে একটু রয়ে-সয়ে। না হলে আপনাকেই ভুক্তভোগী হতে হবে।

বিশেষজ্ঞরা বলেন, ক্যাপসাইসিন স্বাদের রিসেপ্টরগুলোর সাথে সংযুক্ত থাকে যা তাপমাত্রা বাড়ায় ও মস্তিষ্কে মসলাদার তাপের সংকেত পাঠায়। আমরা যখন খুব ঝাল মরিচ খাই, তখন মস্তিষ্ক ব্যথার সংকেত পায় যার ফলে পেট খারাপ, বমি বমি ভাব বা বমি হতে পারে।

আরও পড়ুন : বার্ন-আউট কী?

জেনে নেওয়া যাক অতিরিক্ত কাঁচা মরিচ খাওয়ার অসুবিধা সম্পর্কে-

(১) অন্ত্রে ব্যথা :

ক্যাপসাইসিন নামক একটি যৌগ থাকে কাঁচা মরিচে যা অন্ত্রে ব্যথার কারণ হতে পারে। প্রতিদিন তাই কাঁচা মরিচ খাওয়ার ক্ষেত্রে সংযমী হতে হবে। কাঁচা মরিচ কাঁচা চিবিয়ে খেতে ভালো লাগলেও খুব বেশি খাওয়া যাবে না। তা হলে এ ধরনের সমস্যায় ভুগতে হতে পারে।

(২) পাকস্থলীতে উচ্চ ফলিক অ্যাসিড:

প্রচুর পরিমাণে কাঁচা মরিচ খেলে পাকস্থলীতে ফলিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায়। ফলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। এমনিতে ফলিক অ্যাসিড উপকারী হলেও এর উচ্চ মাত্রা ক্ষতির কারণ হতে পারে।

(৩) উচ্চ রক্তচাপ :

অনেকেই এখন উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। এ ধরনের সমস্যা দুর করতে খাবারের দিকে মনোযোগী হওয়া জরুরি। উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, কাঁচা মরিচ বেশি খেলে এতে থাকা ক্যাপসাইসিন রক্তচাপ বাড়িয়ে দিতে পারে।

(৪) ঘুমের অভাব:

ঘুমের সমস্যায় ভুগলে তার প্রভাব পড়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে। শুধু কাজ নয়, শরীরেও এর প্রভাব পড়ে। অতিরিক্ত কাঁচা মরিচ খেলে তা ঘুমের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করতে পারে। কারণ এটি শরীরে অতিরিক্ত তাপ সৃষ্টি করতে পারে। এতে ঘুমে বিঘ্ন ঘটার ভয় থাকে। তাই ভালো ঘুমের জন্য কাঁচা মরিচ পরিমিত খাওয়ার অভ্যাস করুন।

(৫) অ্যাসিডিটি :

অ্যাসিডিটির সমস্যায় ভুগলে কাঁচা মরিচে সতর্ক হতে হয়। এমনিতে কাঁচা মরিচ উপকারী হলেও অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন এমন কারও ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। কাঁচা মরিচ বেশি খেলে অ্যাসিডিটি হতে পারে। তাই সতর্ক থাকুন।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা