সংগৃহীত ছবি
সারাদেশ

শার্শায় ধর্ষণচেষ্টার অভিযোগে ৫ জনের বিরুদ্ধে মামলা

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৫ জনকে আসামি করে ভুক্তভোগী শনিবার সকালে শার্শা থানায় একটি
অভিযোগ দাখিল করেছেন।

আরও পড়ুন : চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা

অভিযুক্তরা হলেন, শার্শার কন্দবপুর গ্রামের রফিকুল ইসলাম সুজার ছেলে সুমন হোসেন (৩০), মৃত আব্দুস সালামের ছেলে আছর উদ্দিন (৩৫), মোজাফফার ঘরামির ছেলে আজিজুর রহমান আজিজ (৪৫), ঝড়ো ঘরামির ছেলে মোহাম্মদ আলী (৩৫) ও গোড়পাড়া গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (৪০)।

থানায় দেওয়া অভিযোগে বলা হয়, তার স্বামী একটি রাজনৈতিক মামলায় আসামি হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এই সুযোগে প্রতিবেশী রফিকুল ইসলাম সুজার ছেলে সুমন হোসেন বুধবার (১৫ জানুয়ারি) রাতে ৫/৬জনের একটি দল নিয়ে তার বাড়িতে গিয়ে তাকে কু-প্রস্তাব দেয়। এ সময় গৃহবধূ তার প্রস্তাবে রাজি না হলে অস্ত্রের মুখে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হয়ে তারা তাকে বেদম মারধর করে। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে সুমন দলবল নিয়ে পালিয়ে যায়। ওই রাতেই আহত ওই গৃহবধুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আরও পড়ুন : মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ৩

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, এ ঘটনায় শার্শা থানায় ৫ জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি তদন্ত করে প্রমাণিত হলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

প্রবাসীদের পারফরম্যান্স ও ডুলির ট্যাকটিক্যাল বাজি

একচিলতে রোদ্দুর দেখে যেমন ঋতু বদলের হিসাব মেলানো যায় না, তেমনি আন্তর্জাতিক ফু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা