সংগৃহীত ছবি
সারাদেশ

মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, নিহত ৩

জেলা প্রতিনিধি : বান্দরবানের আলীকদমে ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে।

আরও পড়ুন : জুলাই ঘোষণাপত্রের বিষয়ে মতামতের আহ্বান

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে চৈখ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মো. বেলাল (৩০), মো. মিনহাজ (১৮) ও মো. ছৈয়দ আমিন (৪৫)।

আরও পড়ুন : চূড়ান্ত হচ্ছে নদ-নদীর তালিকা

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে লামা হতে আলীকদমের উদ্দেশে একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল ২ জন যাত্রী নিয়ে যাওয়ার পথে লামা-আলীকদম সড়কের চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আস একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে ড্রাইভারসহ দুই আরোহী ঘটনাস্থলেই মারা যান।

আলীকদম থানার ডিউটি অফিসার এএসআই রনেশ বডুয়া জানান, তারাবুনিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত পরে জানাতে পারবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

বদলগাছীতে শিক্ষার্থীদের চুল কর্তন বিতর্ক, প্রধান শিক্ষককে বদলী

নওগাঁর বদলগাছীতে অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কা...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কমিউনিস্ট-জামাত-তৃণমূল বাংলায় রাজনীতি করতে পারবে না : শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্যের মানুষের জীবন থেকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা