সংগৃহীত
লাইফস্টাইল

বুটের ডালের গরুর মাংসের রেসিপি    

লাইফস্টাইল ডেস্ক: গরম ভাত, রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে খেতে বেশ লাগে এই পদ। হাড় ও চর্বিসহ গরুর মাংস আর বুটের ডাল দিয়ে রান্না করা খাবারটি অনেকেরই পছন্দের। ঘরোয়া আয়োজনে বা নানা উৎসবে রাখা যেতে পারে মাংস ও ডালের এই পদটি। সেজন্য দরকার সঠিক রেসিপির। চলুন জেনে নেওয়া যাক-

আরও পড়ুন: কাঁচা মরিচ খাওয়ার উপকারিতা

তৈরি করতে যা যা লাগবে:

হাড় ও চর্বিসহ গরুর মাংস- ১/২ কেজি, বুটের ডাল- ১/২ কাপ, পেঁয়াজ কুচি- ১ কাপ, আস্ত কাঁচা মরিচ- ২ টি, আদা বাটা- ১ টেবিল চামচ, রসুন বাটা- ১ ১/২ টেবিল চামচ, দারুচিনি- ৩ টুকরা, এলাচ- ৪ টি, লবঙ্গ- ৫/৬ টি, তেজপাতা- ২ টি, হলুদ- ১ চা চামচ, মরিচ গুঁড়া- ১ ১/২ চা চামচ/স্বাদমতো, লবণ- স্বাদমতো, টালা জিরা গুঁড়া- ১ চা চামচ, তেল- ১/৪ কাপ।

যেভাবে তৈরি করবেন:

ডাল ভালোভাবে ধুয়ে আধা ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। চুলায় হাড়ি দিয়ে গরম হয়ে এলে তাতে একে একে সমস্ত গরম মসলা দিয়ে দিতে হবে। এরপর সামান্য পানি দিয়ে হলুদ, মরিচ দিয়ে দিয়ে দিতে হবে। মসলাগুলো একটু কষানোর পর পানি শুকিয়ে মসলার উপরে তেল উঠে এলে মাংস দিয়ে দিয়ে দিতে হবে। চুলার আঁচ এ সময় সামান্য বাড়িয়ে রাখতে হবে।

আরও পড়ুন: বার্ন-আউট কী?

মাংস ঢেকে রান্না করতে হবে। মাংস থেকে পানি বের হয়ে এলে এই পানিতেই মাংস অনেকখানি সেদ্ধ হয়ে যাবে। মাংস মাঝে মাঝে নেড়ে দিতে হবে। মাংস বেশ সময় নিয়ে কষিয়ে রান্না করতে হবে। মাংসের পানি পুরোপুরি শুকিয়ে তেল উপরে উঠে গেলে পরিমাণমতো গরম পানি যোগ করতেম হবে। মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে হাড়ির নিচে লেগে না যায়। মোটামুটি সেদ্ধ হয়ে এলে আগে থেকে ভেজানো ডাল মাংসের মধ্যে দিয়ে দিতে হবে। এ সময় টালা জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে।

ঝোলের উপরে তেল উঠে এলে পরিমাণমতো গরম পানি দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিতে হবে। হাড়ির নিচে যাতে না লেগে যায় এজন্য মাঝে মাঝে নেড়ে দিতে হবে। ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করতে হবে। মাংস মাখা মাখা হয়ে তেল উপরে উঠে এলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এভাবেই ঢেকে রেখে দিতে হবে পরিবেশনের আগ পর্যন্ত।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা