সংগৃহীত
লাইফস্টাইল

বাতাসা তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: দেশীয় খাবারের মধ্যে অন্যতম হলো বাতাসা। এটি গ্রামাঞ্চলে বেশি পাওয়া যায়। সুস্বাদু এই মিষ্টি স্বাদের খাবারের সাথে আমাদের অনেক শৈশবের স্মৃতি জড়িয়ে আছে।

আরও পড়ুন: বুটের ডালের গরুর মাংসের রেসিপি

ছেলেবেলা মেলায় গিয়ে মাটির পুতুল, পুঁতির মালা, মুড়ি, মুড়কি, বাতাসা কেনার স্মৃতি রয়েছে অনেকের। পহেলা বৈশাখের বিভিন্ন মুখরোচক খাবারের মধ্যে এটি একটি। মাত্র ২ টি উপাদান দিয়ে ঘরেই তৈরি করা যায় বাতাসা। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে:

চিনি- ১ কাপ, পানি- ১/৪ কাপ।

আরও পড়ুন: ডিপ্রেশনের লক্ষণ

যেভাবে তৈরি করবেন:

প্রথমে বেকিং সিট, ট্রে বা সিলিকন মোল্ড-এ হালকা তেল ব্রাশ করে নিতে হবে। প্যানে চিনি ও পানি নিয়ে চুলায় মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। এরপর সব ঘন ঘন নেড়ে দিতে হবে। চিনি পানি ভালমত ফুটে একেবারে ঘন আঠালো হয়ে সাদা বুদবুদ ওঠা শুরু করলে খুব দ্রুত চামচে করে নিয়ে মোল্ড বা বেকিং সিটের উপর অল্প অল্প করে ঢেলে বাতাসা জমতে দিতে হবে। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলেই বাতাসা শক্ত হয়ে যাবে। এরপর পরিবেশন করুন সুস্বাদু এই খাবার টি।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

দীর্ঘ নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে থাকার পর আবারও শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

ডেঙ্গুতে ৬ জেলায় আরও ৯ জনের মৃত্যু

সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গ...

গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী

সরকার গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো চেষ্টা করছে...

বিপুল মোবাইল এক্সেসরিজ ও চোরাই মুঠোফোনসহ গ্রেপ্তার ১৩

রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে ৩১৬টি চোরা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা