ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

কলমি শাকের পুষ্টিগুণ ও উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : সস্তা ও সহজলভ্য শাকের একটি হলো কলমি। এই শাকের রয়েছে অনেক পুষ্টিগুণ। তবে অন্যান্য শাকের ভিড়ে এই কলমিশাক খুব একটা কদর পায় না। অবহেলিত এই শাকই আপনার শরীরের নানা উপকার করতে পারে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম, লোহা ও অন্যান্য পুষ্টি উপাদান। হেলেঞ্চা, থানকুনি, কচু ও পুঁইশাকের চেয়ে কলমিশাকে ভিটামিন বি-১ অর্থাৎ থায়ামিন রয়েছে পরিমাণে অনেক বেশি। যে কারণে এই শাক খেলে অনেক রোগ থেকে দূরে থাকা সম্ভব হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক কলমি শাকের উপকারিতা-

আরও পড়ুন : ভিটামিন ডি এর ঘাটতির ৬ লক্ষণ

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত অসুখ থেকে দূরে থাকা যায়। এই কাজে আপনাকে সাহায্য পারে কলমি শাক। এই শাকে থাকে প্রচুর ভিটামিন সি। সরাসরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দিতে কাজ করে এই ভিটামিন। যে কারণে সংক্রামক অসুখ থেকে দূরে থাকা সহজ হয়। কলমিশাকের দুই চামচ রস একটু গরম দুধের সঙ্গে মিশিয়ে খেলেও শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে।

লিভার ভালো রাখে

লিভার ভালো রাখতে কলমি শাক বেশ কার্যকরী। এটি জন্ডিসের ক্ষেত্রেও সমানভাবে কাজ করে। গবেষণায় দেখা গেছে, কলমি শাকে থাকা কিছু উপাদান লিভার থেকে ক্ষতিকর পদার্থ বের করে দিতে সাহায্য করে। সেইসঙ্গে ড্যামেজ লিভার সুস্থ করার ক্ষেত্রেও এটি কার্যকরী। লিভারের সমস্যায় ভুগলে তারা কলমি শাক রাখতে পারেন খাবারের তালিকায়।

আরও পড়ুন : গরুর মাংস কতটুকু খাওয়া নিরাপদ

হার্ট ভালো রাখে

কলমি শাকে প্রচুর বিটা ক্যারোটিন। সেইসঙ্গে এই শাকে আরও থাকে প্রচুর ভিটামিন সি। শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এই দুই উপাদান। যে কারণে দূরে থাকে হৃদরোগের মতো অসুখ। গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত কলমি শাক খান তাদের হার্টের রক্তনালীর ভেতর প্লাক বা ময়লা জমে না। হার্ট ভালো রাখতে এই শাক নিয়মিত খেতে পারেন।

ক্যান্সার থেকে দূরে রাখে

ক্যান্সারের মতো মরণঘাতি রোগকে দূরে রাখতেও কাজ করে কলমি শাক। এই শাকে থাকে ১৩ ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এসব অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে সব ধরনের ফ্রি ব়্যাডিকেলস বের করে দেয়। ফলে শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধির আশঙ্কা কমে। তাই ক্যান্সারের মতো প্রতিরোধ করতে চাইলে এই শাক খেতে হবে।

আরও পড়ুন : মাছের ডিম খাওয়ার উপকারিতা

দৃষ্টিশক্তি বাড়াতে কাজ করে

বর্তমানে অনেক ছোট বয়সেই চোখে সমস্যা দেখা দিচ্ছে অনেকের। এই সমস্যা থেকে বাঁচতে নিয়মিত কলমি শাক খাওয়া উপকারী। কারণ এই শাকে থাকে পর্যাপ্ত ভিটামিন এ। চোখ ভালো রাখতে কার্যকরী উপাদান হলো এই ভিটামিন। তাই চোখ ভালো রাখতে নিজে তো খাবেনই, শিশুদেরও এই শাক খাওয়ানোর অভ্যাস করুন।

ত্বক ও চুলের উপকার করে

ত্বক এবং চুলের জন্যও দারুণ কাজ করে কলমি শাক। ত্বকের বিভিন্ন রোগ প্রতিরোধ করতে, এগজিমার সমস্যা দূর করতে করতে এর জুড়ি মেলা ভার। ত্বকে বয়সের ছাপ পড়তে দেয় না কলমি শাক।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা