ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

তরমুজের বিচি খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : সুস্বাদু রসালো মিষ্টি ফল তরমুজ খেতে গিয়ে অনেকেই এর বিচি ফেলে দেন, কেউবা আবার তরমুজের সঙ্গে বিচিও গিলেন। কিন্তু আপনি কী জানেন তরমুজের এ বিচি আপনার শরীরে যাওয়ার পর কী হতে পারে?

আরও পড়ুন : শরীর ঠান্ডা রাখবে ৩ শরবত

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, তরমুজের মতো এর বিচিও আমাদের মানবদেহের জন্য খুবই উপকারী। জেনে নিন তরমুজের বিচি আমাদের শরীরের কী কী উপকার করে।

তরমুজের এককাপ শুকনো দানায় ৬০০ ক্যালোরি রয়েছে। এছাড়া তরমুজের বিচিতে রয়েছে শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড খাদ্যআশঁসহ গুরুত্বপূর্ণ আয়রন, ক্যালসিয়াম, জিংক, ফোলেট, ম্যাগনেশিয়াম, ম্যাংগানিজ, পটাশিয়াম, সোডিয়াম, ফসফরাস, ভিটামিন-বি৬ ইত্যাদি।

আরও পড়ুন : গরমের প্রশান্তি বেলের শরবত

তরমুজের বিচির কিছু উপকারিতা :

হার্ট সুস্থ রাখে :

তরমুজ বিচিতে রয়েছে ম্যাগনেসিয়াম। যা আমাদের হার্টকে সুস্থ রাখে। এটি হৃদপিন্ডের কার্যক্রমকে স্বাভাবিক ও রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে।

এছাড়াও তরমুজের বিচিতে স্টিরুলাইন নামে একটি পদার্থ রয়েছে যা অ্যাওর্টিক রক্তচাপ কমিয়ে হার্টকে রক্ষা করে। আর তরমুজের বিচিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট, এন্টি-ইনফ্ল্যামেটরি এবং ভাসোডিলেটিরিও হার্টকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রক্তচাপ নিয়ন্ত্রণ করে :

যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তাদের জন্য তরমুজের বীজ অনেক উপকারী। তরমুজের বীজে উচ্চ মাত্রায় ম্যাগনেসিয়াম রয়েছে যা উচ্চ রক্তচাপ কমিয়ে তা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে।

আরও পড়ুন : তরমুজের মকটেল

প্রজনন ক্ষমতা বৃদ্ধি :

চিকিৎসা বিজ্ঞান বলছে, ‘জিংক’ পুরুষ প্রজনন ক্ষমতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। চীনা একটি গবেষণার মতে, জিংক পুরুষদের শুক্রাণুর মান উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে।

তরমুজ ও এর বীজে প্রচুর পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে। মেরিল্যান্ড মেডিকেল সেন্টারের মতে, ম্যাঙ্গানিজ পুরুষের প্রজনন ক্ষমতা উন্নত করতে অবদান রাখে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণ :

ইরানের একটি গবেষণা বলছে, তরমুজ বিচি গ্লাইকোজেন স্টোরগুলোর সংশ্লেষণের উপর ইতিবাচক প্রভাব ফেলে, যা ডায়াবেটিস চিকিৎসায় সহায়তা করে।

ইন্টারন্যাশনাল জার্নাল অব বেসিক অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেসের একটি প্রতিবেদন বলছে, তরমুজের বিচির মধ্যে রয়েছে ওমেগা-৬ নামক ফ্যাটি অ্যাসিড। ডায়াবেটিস প্রতিরোধে ভীষণভাবে সহায়তা করতে পারে।

আরও পড়ুন : ইফতারে স্বাস্থ্যকর গাজরের জুস

ইমিউন সিস্টেম করে শক্তিশালী :

তরমুজের বিচিতে থাকা ফোলেট, লৌহ এবং খনিজ অংশ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। এছাড়াও তরমুজের বিচির ভিটামিন বি-কমপ্লেক্স এ ব্যাপারে সাহায্য করে।

ক্ষত ঠিক করে :

এতে অনেক বেশি পরিমাণে অ্যামিনো অ্যাসিড এল-আরজিনাইন রয়েছে। এল-আরজিনাইন দেহে নাইট্রিক অক্সাইডের লেভেল বৃদ্ধি করে। যা শরীরের যে কোনো ক্ষতকে দ্রুত ঠিক করতে সক্ষম।

আরও পড়ুন : আনারসের দশটি গুণাগুণ

এছাড়াও তরমুজের বিচি মস্তিষ্ককে উন্নত করে, হজম ক্ষমতা বৃদ্ধি করে, মাথার চুল শক্তিশালী করে, ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি চেহারায় বয়সের ছাপ পড়তে বাধা দেয়।

তাই বিশেষজ্ঞরা জানিয়েছেন, তরমুজের বিচি ফেলে না দিয়ে তরমুজের সাথেই খেয়ে নেয়া উচিত। অথবা বিচিগুলো তরমুজ থেকে আলাদা করে শুকিয়ে গুঁড়া করেও খাওয়া যায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

পরিবর্তন হচ্ছে অর্থবছরের সময়সূচি

প্রায় ৫৫ বছর পর বাংলাদেশের অর্থবছরের সময়সূচিতে পরিবর্তন আনছে সরকার। বর্তমানে...

চিকিৎসা খাতে অক্সিজেন অবকাঠামোর বড় অংশ অচল

দেশে চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা বাড়লেও সে অনুযায়ী অবকাঠামোয় বিনিয়োগ হয়নি।...

বাবার মৃত্যুর শোক কাটিয়ে মায়ামিতে ফিরেছেন মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত ৮ আগস্ট আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে...

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা