লাইফস্টাইল

শরীর ঠান্ডা রাখবে ৩ শরবত

লাইফস্টাইল ডেস্ক: গরমে প্রশান্তি আনতে বিভিন্ন পানীয়ের বিকল্প নেই। তার মধ্যে ঠান্ডা শরবত অন্যতম। সবারই পছন্দের এই পানীয়। স্বাস্থ্যের জন্য অনেক উপকারী শরবত। বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা যায় এই ঠান্ডা শরবত।

আরও পড়ুন: গরমে ঠান্ডা পানি পান করলে কী হয়?

গরমের দিনে শরীরও ঠান্ডা রাখবে আর শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়াবে, রইল এমন কয়েকটি পানীয়ের রেসিপি।

১) আমলকির শরবত: আধ কাপ আমলকির রস একটি গ্লাসে ঢালুন। এক চামচ মধু ও স্বাদ মতো বিটনুন খুব ভাল করে মিশিয়ে নিন। এ বার পরিমাণ মতো পানি মিশিয়ে দিন। খুব সহজেই তৈরি হয়ে যাবে আমলকির শরবত।

২) আপেল-পুদিনার লেমোনেড: একটা গ্লাসে একটা গোটা পাতিলেবুর রসের সঙ্গে ১ চা চামচ চিনি মেশান। স্বাস্থ্য সচেতন হলে গুড়ও দিতে পারেন। তার পর এতে ৪-৫টা পুদিনা পাতা দিয়ে দিন। একটা আপেল চৌকো চৌকো করে কেটে নিন। সেই টুকরোগুলি শরবতে ফেলে দিন। আধ কাপ আপেলের রস দিয়ে তাতে বরফের টুকরো ফেলে দিন। তার পর লেমন সোডা দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তৈরি আপনার লেমোনেড।

৩) কাঁচা মরিচ দিয়ে তরমুজের সোডা: এক কাপ তরমুজের রসে ১ চা চামচ চিনি এবং লেবুর রস দিন। চিনিটা ভাল করে গুলে নিন। তার পর একটা কাঁচা মরিচ চিরে শরবতের মধ্যে ফেলে দিন। ১৫ মিনিট ফ্রিজে রাখুন, যাতে ভাল করে ঠান্ডা হয়ে কাঁচা মরিচর ঝাঁজটা মিশে যায়। ফ্রিজ থেকে বার করে এতে সোডা মিশিয়ে নিন। একদম শেষে কিছু ছোট তরমুজের টুকরো ফেলে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা