লাইফস্টাইল

গরমে ত্বক ভালো রাখতে ৫ ফল

লাইফস্টাইল ডেস্ক : সুন্দর ও উজ্জল ত্বক পেতে চাইলে ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া আবশ্যক। একইসঙ্গে সানস্ক্রিন ব্যবহার, নিয়মিত ময়েশ্চারাইজ করা, ধূমপান এবং অ্যালকোহল সেবন এড়িয়ে চলার মতো অভ্যাস গড়ে তুলতে হবে। তিব্র এই গরমের মাঝে আমাদের খাদ্যতালিকায় গ্রীষ্মকালীন ফল যোগ করতে হবে। এটি আমাদের ত্বকের সৌন্দর্য্য বৃদ্ধিতে নানাভাবে উপকার করবে। এই গ্রীষ্মকালীন সময়ে ৫টি ফল ত্বকের উপকারে কাজে লাগে। এ ফলগুলো খেলে ত্বক আরও উজ্জ্বল হয়ে উঠবে। চলুন জেনে নেওয়া যাক সেই ৫ ফল সম্পর্কে-

আরও পড়ুন : ভারতে গাছচাপায় নিহত ৭

তরমুজ

রসালো ও সুমিষ্ট ফল তরমুজে আছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ এবং সি। এগুলো আপনার ত্বককে সূর্যের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। এই ফলে পানির পরিমাণ থাকে অনেক বেশি, যা আপনার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করতে পারে। তাই এই গরমে নিয়মিত খাবারের তালিকায় রাখুন তরমুজ।

আম

ভিটামিন সি সমৃদ্ধ আম আমাদের ত্বকে কোলাজেন তৈরি করতে সাহায্য করে। এটি ত্বকের বলিরেখা দূর করে এবং ত্বকে তারুণ্য বজায় রাখতে কাজ করে। সুমিষ্ট এই ফল ভিটামিন এ সমৃদ্ধ, যা স্বাস্থ্যকর ত্বকের জন্য অপরিহার্য। এতে থাকে অ্যান্টিঅক্সিডেন্টও, যা ত্বকের কোষের জন্য ক্ষতিকর ফ্রি র‌্যাডিকেলের সঙ্গে লড়াই করতে সাহায্য করে যা। তাই গ্রীষ্মের ফল আম থাকুক আপনার খাবারের তালিকায়।

আরও পড়ুন : বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

বেরি জাতীয় ফল

স্ট্রবেরি, রাস্পবেরি, ব্লুবেরি এবং ব্ল্যাকবেরির মতো ফলে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি। এই দুই উপাদান আপনার ত্বককে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। সেইসঙ্গে এ জাতীয় ফল খেলে তা আপনার চেহারায় বয়সের ছাপ পড়তে দেয় না। এসব রসালো ত্বককে উজ্জ্বল করে এবং কোলাজেন উৎপাদনে সহায়তা করে।

পেঁপে

পেঁপেতে থাকে প্রচুর প্যাপেইন। এটি হলো এক ধরনের এনজাইম, যা ত্বককে এক্সফোলিয়েট করতে এবং ত্বকের মৃত কোষগুলোকে দূর করতে সাহায্য করে। যে কারণে পেঁপে খেলে আপনার ত্বক আরও উজ্জ্বল এবং স্বাস্থ্যকর হয়ে উঠবে। গরমের এই সময়ে নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করুন।

আরও পড়ুন : আল্পস পর্বতমালায় তুষারধসে নিহত ৪

আনারস

মিষ্টি ফল আনারস। এটি স্বাদে যেমন অনন্য, পুষ্টিগুণেও ভরা। আনারস খেলে তা শরীরের নানাভাবে সাহায্য করে। সেইসঙ্গে ভালো রাখে আমাদের ত্বকও। এতে ব্রোমেলেন নামক একটি এনজাইম রয়েছে, যা ত্বকের প্রদাহ এবং ফোলাভাব কমাতে সাহায্য করে। যে কারণে আনারস খেলে তা ত্বককে মসৃণ করে তোলে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা