ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

সিলেটের ঐতিহ্যবাহী আখনি

লাইফস্টাইল ডেস্ক: সিলেটের ব্যাপক জনপ্রিয় খাবার আখনির কথা প্রায় সবাই জানেন। রমজানে উপভোগ করতে পারেন সিলেটের এই ঐতিহ্যবাহী ইফতারির খাবার। যেহেতু বিরিয়ানি, কাজেই খেতে পারেন রাতে বা সেহরিতে। জেনে নেওয়া যাক রেসিপি-

আরও পড়ুন: পুদিনার লাচ্ছি

উপকরণ

ইফতারির কথা বিবেচনা করেই গরুর মাংসের রেসিপিটা দেয়া হলো। আপনি চাইলে খাসী বা মুরগির মাংসের আখনিও বানাতে পরেন। এখানে এক কেজি পরিমাণ পোলাওয়ের চাল ও সমপরিমাণ গরুর মাংসের আখনি বানানোর পদ্ধতি শিখে নিন।

গরুর মাংস রাঁধতে হবে। এক কেজি গরুর মাংসের জন্যে মসলাপাতির আলাদা প্রস্তুতি রাখতে হবে। প্রস্তুত রাখুন আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা এক চা চামচ, জিরা বাটা এক চা-চামচ এবং ধনে বাটা এক চা চামচ। আরো লাগবে মরিচ গুঁড়া ২ চা চামচ, হলুদ গুঁড়া এক চা চামচ, গোলমরিচ আধা চা চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, লবণ প্রয়োজন মতো, জায়ফল-জয়ত্রী আধা চা চামচ, মেথি ও মৌরি বাটা আধা চা চামচ, গরম মসলা বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, বাদাম বাটা এক টেবিল চামচ এবং তেজপাতা ৩-৪টা।

এবার পোলাওয়ের জন্যে আলাদাভাবে উপকরণ প্রস্তুত করুন। আপনার লাগবে সেদ্ধ চাল এক কেজি, লবণ পরিমাণ মতো, মরিচ গুঁড়া এক টেবিল চামচ, আদা বাটা এক টেবিল চামচ, রসুন বাটা ২ চা-চামচ, তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি আধা কাপ, এলাচি, দারুচিনি কয়েকটা, কাঁচা মরিচ ৮-১০টা, কিশমিশ এক টেবিল চামচ, পানি ৭ কাপ এবং কেওড়া ৩ টেবিল চামচ।

আরও পড়ুন: কাঁচা আমের শরবত

পদ্ধতি

খুব কঠিন কিছু নয়। এবার শুধু বিরানি পাকাতে হবে। এক কেজি মাংস সব ধরনের মসলা দিয়ে মেখে রাখুন আধা ঘণ্টা। তারপর তা ভাজতে হবে। চুলায় তেল নিয়ে তাতে পেঁয়াজ দিন। কিছুটা লাল হয়ে এলে মাংস ঢেলে দিন। কিছুক্ষণ কষে নিয়ে পানি দিয়ে ঢেকে দিন। এভাবে সেদ্ধ করতে হবে মাংস। পানি শুকিয়ে এলে নামিয়ে ফেলুন।

এবার পোলাওয়ের চালের প্রস্তুতি। যে মসলাগুলো কথা বলা হয়েছে তা সব ৭ কাপ পানিতে ফুটিয়ে নিন। পানি ফুটন্ত থাকা অবস্থায় তাকে চাল ঢেলে দিন। পানি যখন শুকিয়ে আসবে তখনই তাতে মাংস দিতে হবে। ভালোভাবে নেড়ে নিন। তাকে মেশান কিশকিশ ও কাঁচা মরিচ। কম আঁচে কিছুক্ষণ ঢেকে রাখুন। কেওড়া জল দিয়ে নামাতে হবে।

এবার গরম গরম পরিবেশন এবং উপভোগ করুন সিলেটের বিখ্যাত আখনি বিরিয়ানি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা