পুদিনার লাচ্ছি
লাইফস্টাইল

পুদিনার লাচ্ছি

সান নিউজ ডেস্ক: গুণে ভরা পুদিনা পাতা আমাদের শরীরের নানা রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এই পাতার সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। মুখের স্বাদ বাড়াতেও এটি খুব কার্যকর। সালাদ, চাটনি কিংবা শীতের সকালে এক কাপ পুদিনা পাতার চা মন সতেজ করে দিতে পারে। খাবারের স্বাদ বাড়িয়ে দেওয়া এই উপাদানের ভেষজ গুণাগুণও অনেক।

আরও পড়ুন: কাঁচা আমের শরবত

এদিকে গরমে প্রশান্তি আনতে বিভিন্ন পানীয়ের বিকল্প নেই। যার মধ্যে লাচ্ছি অন্যতম। সবারই পছন্দের এই পানীয়। স্বাস্থ্যের জন্য অনেক উপকারী লাচ্ছি। বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা যায় লাচ্ছি।

চাইলে হাতের কাছে থাকা পুদিনাপাতা দিয়েও কিন্তু আপনি তৈরি করতে পারবেন সুস্বাদু লাচ্ছি। তাও আবার খুব সহজে। জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ

১. টকদই ২ কাপ
২. পুদিনা পাতা ১/৪ কাপ
৩. আদার রস ২ চা চামচ
৪. লবণ আধা চা চামচ
৫. চিনি পরিমাণমতো
৬. বিট লবণ ১/৪ চা চামচ
৭. ভাজা জিরার গুঁড়া সামান্য ও
৮. বরফ ২ কাপ।

পদ্ধতি

২ টেবিল চামচ টকদই দিয়ে পুদিনা পাতা ব্লেন্ড করে নিন। এবার এতে সব উপকরণ মিশিয়ে ব্লেন্ড করে নিন। তারপর পরিবেশ করুন সুস্বাদু পুদিনার লাচ্ছি। এটি শরীরে মুহূর্তেই অ্যানার্জি আনবে। একইসঙ্গে ক্লান্তিও দূর করবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা