ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

রোজায় ডাবের পানি খাওয়ার উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : চৈত্রের প্রচন্ড চাপদাহের সময়ে চলছে রোজা। ইফতারে পানির তৃষ্ণাটাই থাকে বেশি। দিনের বেলা নানা কাজের প্রয়োজনে বাইরে বের হতে হয় আমাদের। ঘামের কারণে শরীর থেকে অনেকটা পানি বের হয়ে যায়। সব মিলিয়ে দিনশেষে তৈরি হয় পানির ঘাটতি। এই ঘাটতি মেটাতে ইফতারে পানি, শরবত, বিভিন্ন ধরনের রসালো ফল তো খাবেনই সেইসঙ্গে রাখতে পারেন ডাব।

আরও পড়ুান : খেজুরের শরবত তৈরির রেসিপি

বিশেষজ্ঞরা বলেন, গরমে পানির পরে আমাদের তালিকায় থাকা উচিত ডাবের পানি। কারণ এটি আমাদের শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে কাজ করে। ডাবের পানিতে থাকে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ইলেকট্রোলাইট। তাই এই পানি শরীরের নানা ঘাটতি দূর করে। চলুন জেনে নেওয়া যাক রোজায় ডাবের পানি খাওয়ার উপকারিতা-

পানির ঘাটতি দূর করে : গরমের সময়ে ডাবের পানি এক প্রকার আশীর্বাদ বলা যায়। কারণ আমাদের শরীরে পানির ঘাটতি মেটাতে কাজ করে এই পানি। এসময় ঘামের কারণে শরীর থেকে পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়ামের মতো প্রয়োজনীয় উপাদান বেরিয়ে যায়। সেইসঙ্গে তৈরি হয় পানির ঘাটতিও। তাই শরীরে সৃষ্ট পানিশূন্যতা দূর করতে খেতে পারেন ডাবের পানি। এই পানি শরীরে পানিশূন্যতা দূর করার পাশাপাশি ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখতেও কাজ করে। তাই ইফতার কিংবা ইফতার পরবর্তী সময়ে ডাবের পানি পান করুন।

অল্প ক্যালোরি : ইফতারে তৃষ্ণা লাগাটা খুবই স্বাভাবিক। তাই বলে কেমিক্যালযুক্ত কোনো পানীয়তে চুমুক দিতে যাবেন না যেন। এর বদলে খান ডাবের পানি। কারণ এই পানি মিষ্টি হলেও এতে ক্যালোরির পরিমাণ থাকে খুবই কম। যে কারণে একসঙ্গে অনেকটা ডাবের পানি খেলে ওজন বৃদ্ধির কোনো ভয় থাকে না। তাই নিশ্চিন্তে খেতে পারেন এই পানি।

আরও পড়ুান : যে ৫ স্বভাব আপনাকে সম্মানিত করবে

ত্বক ভালো রাখে : ডাবের পানিতে থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ। যে কারণে সব ধরনের জীবাণুর বিরুদ্ধে লড়াই করার শক্তি যোগায় এই পানি। ডাবের পানিতে থাকা কিছু অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে ফ্রি র‌্যাডিক্যালস দূর করে দিতে সাহায্য করে। ফলে ত্বকের নানা অসুখের আশঙ্কা কমে। তাই ইফতারে নিয়মিত রাখুন ডাবের পানি।

ফ্যাট ও কোলেস্টেরল বৃদ্ধি করে না : ডাবের পানির ৯৪ শতাংশই পানি। এই পানিতে নেই ফ্যাট ও কোলেস্টেরল। তাই ডাবের পানি পান করলে ফ্যাট বা কোলেস্টেরল বৃদ্ধির ভয় থাকে না। যে কারণে হার্টের সমস্যা কিংবা কোলেস্টেরলের সমস্যায় আক্রান্ত ব্যক্তিরাও নিশ্চিন্তে ডাবের পানি খেতে পারবেন। আপনার প্রতিদিনের ইফতারের আয়োজনে রাখুন উপকারী ডাবের পানি।

আরও পড়ুান : গলা শুকানো কঠিন রোগের ইঙ্গিত

কিডনিতে পাথর হতে বাধা দেয় : কিডনিতে খনিজ জমার কারণে একটা সময় তা পাথরে রূপ নেয়। যারা তুলনামূলক কম পানি পান করেন, তাদের ক্ষেত্রে এই সমস্যার আশঙ্কা থাকে বেশি। এই অসুখ প্রতিরোধের অন্যতম ভালো উপায় হতে পারে নিয়মিত ডাবের পানি খাওয়া। কারণ নিয়মিত এই পানি খেলে তা কিডনিতে খনিজ জমার সুযোগ বন্ধ করে দেয়। তাই কিডনি ভালো রাখতে ইফতারে পান করুন ডাবের পানি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা