ছবি: সংগৃহীত
স্বাস্থ্য

বিশ্বজুড়ে মৃত্যু ও শনাক্ত কমেছে

আন্তর্জাতিক ডেস্ক : গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা মহামারিতে আগের দিনের তুলনায় মৃত্যু ও নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে। এ সময় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে আশির নিচে।

আরও পড়ুন : পলাশবাড়ীতে সাংবাদিককে হত্যার হুমকি

সোমবার (১০ এপ্রিল) সকালে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ লাখ ৩৭ হাজার ৭১৮ জনে।

এ সময় ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৩৩৭ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় কমেছে ৫ হাজারেরও বেশি। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ১৪৮ জনে।

আরও পড়ুন : জনগণের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই

গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনা ভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এ সময় দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৫৩ জন এবং মারা গেছেন ২ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৯ লাখ ১৪ হাজার ৫৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৪ হাজার ৩২৪ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। এ সময় দেশটিতে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮ জন এবং মারা গেছেন ৩৬ জন। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৭ লাখ ১৪ হাজার ৯৮৮ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৭ হাজার ৫৭০ জনের।

আরও পড়ুন : সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৪৭৪ জন। এতে মহামারির শুরু থেকে দেশটিতে এ পর্যন্ত ৩ কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৫ হাজার ৮৫৭ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০১ জন এবং মারা গেছেন ১ জন। করোনা মহামারিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এ পর্যন্ত ১০ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার ৯৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১১ লাখ ৫৬ হাজার ৮৯৯ জন মারা গেছেন।

আরও পড়ুন : ঈদে সব মহাসড়কে চলবে মোটরসাইকেল

একই সময়ে মেক্সিকোতে নতুন করে সংক্রমিত হয়েছেন ২৫৩ জন এবং মারা গেছেন ৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় জাপানে নতুন করে ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৯ জন এবং মারা গেছেন ১৫ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৫ লাখ ২৩ হাজার ৯২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭৪ হাজার ৯৬ জন মারা গেছেন।

আরও পড়ুন : দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ

প্রসঙ্গত, ২০১৯ সালে চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা