রসুন। ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

রসুনের যত উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক: রসুন, যা কিনা বহু জটিল রোগের প্রাকৃতিক সমাধান। প্রাচীনকাল থেকেই রসুনকে বিভিন্ন রোগ ও ত্বকের সমস্যার প্রাকৃতিক সমাধান হিসেবেও ব্যবহার হয়ে আসছে। এক কোয়া রসুনের গুণ বলে শেষ করা যাবে না। বিভিন্ন তরকারিতে মসলা হিসেবে ব্যবহার করা হয় এটি। আবার কাঁচাও খাওয়া যায়।

বিভিন্ন স্বাস্থ্য সমস্যা এবং ব্রণের চিকিৎসা থেকে শুরু করে খুশকি ও মশা থেকে মুক্তি পাওয়ার সমাধান পর্যন্ত করতে পারে রসুন।

১. পেটের জ্বালা কমাতে:
বদহজম বা অ্যাসিডিটির সমস্যার জন্য হওয়া পেটের জ্বালা কমাতে অনেক কার্যকরি হচ্ছে রসুন। এর জন্য এক চামচ পরিমাণ রসুনের কোয়া থেতলে নিয়ে তার সঙ্গে আধাচামিচ পরিমাণ মধু মিশিয়ে সকালে খালি পেটে খান। এতেই দূর হবে পেট জ্বালার সমস্যা।

২. ব্রণ প্রতিরোধ করে:
রসুনে প্রদাহবিরোধী বৈশিষ্ট্য থাকার কারণে এটি ব্রণের ব্যথা কমায় এবং রসুনের অ্যালিসিনের উপস্থিতি ব্যাক্টেরিয়া হত্যা করে। ফলে আপনার ত্বকের ছিদ্রগুলো আটকে রেখে ব্রণের সমস্যা দূর করতে সহায়তা করতে পারে। এর জন্য শুধু রসুনের কোয়া অর্ধেক করে কেটে নিয়ে আক্রান্ত স্থানে ঘষুণ। এতেই পাবেন উপকার।

৩. কাশি থেকে মুক্তি মেলে:
সর্দি-কাশি বা গলা চুলকানোর সমস্যা দূর করতে পারে রসুন। এর জন্য কয়েকটি রসুনের কোয়া এক কাপ পানিতে ৫ মিনিটের জন্য সিদ্ধ করুন। পরে তা ছেঁকে নিয়ে কিছু পরিমাণে মধু মিশিয়ে গরম গরম পান করুন। এতেই কমে যাবে সর্দি-কাশির সমস্যা।

৪. খুশকি দূর করে:
অনেক আগে থেকেই চুল ও ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহার হয়ে আসছে রসু ন। আর খুশকি দূর করতে এটি বিশেষভাবে কার্যকরী। এর জন্য ৫টি টিপস দেখুন এখানে- স্থায়ীভাবে খুশকি দূর করতে রসুনের ৫ ব্যবহার।

৫. মশা দূর করে:
মশা তাড়াতেও অনেক কাজ করে রসুন। এর জন্য ৬-৮টি রসুনের কোয়া নিয়ে কিছু পানিতে পাঁচ-১০ মিনিটের জন্য সিদ্ধ করুন। পরে সেই পানি স্প্রে বতলে নিয়ে ঘরে ছড়ালেই দূর হবে মশা।

৬. কাঁটা ফোটার জ্বালা কমায়:
স্প্লিন্টার বা কাঠ অথবা কাচের বিভিন্ন তীক্ষ্ণ অংশ ত্বকে প্রবেশ করে অনেক জ্বালার সৃষ্টি করতে পারে। এ থেকে পরিত্রাণ পেতে, অর্ধেক রসুন কেটে নিয়ে একটি ব্যান্ডেজের সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যান্ডেজ করে রাখুন। রসুনের অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য প্রাকৃতিকভাবে আপনার স্প্লিন্টার জ্বালা দূর করবে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব ও মোচা দখলের দাবি

বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ বাব আল-মান্দে...

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদ...

অস্ট্রেলিয়ায় ডেঙ্গুর টিকার অনুমোদন

বিশ্বজুড়ে মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়তে থাকার প্রেক্ষা...

নীল শাড়িতে শরতকে বরণ করলেন পরীমনি

শরতের মেঘাচ্ছন্ন আকাশ কিংবা নদীর চরে সাদা কাশবনের দোলা—রূপসী ঋতুকে বরণ...

মেসির শেষ ম্যাচে কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের...

বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহবান রাষ্ট্রপতির

বাংলাদেশে কানাডার বিনিয়োগ আরও বৃদ্ধির জন্য কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ...

মাত্র ৩৮ বছরেই ১৫৬ মেয়ের ‘বাবা’ মামুন বিশ্বাস

মাত্র ৩৮ বছর বয়সেই ১৫৬ অসহায় ও দরিদ্র মেয়ের বিয়ের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা