চিকেন ফ্রাইড রাইস 
লাইফস্টাইল

চিকেন ফ্রাইড রাইস 

লাইফস্টাইল ডেস্ক: চিকেন ফ্রাইয়ের সঙ্গে ফ্রাইড রাইস খাওয়ার মজাই আলাদা। ফ্রাইড রাইস খেতে ছোট-বড় সবাই পছন্দ করে।

সাধারণত রেস্টুরেন্ট থেকেই কিনে খাওয়া হয় ফ্রাইড রাইস। চাইলে ঘরেও কিন্তু ঝটপট রাঁধতে পারবেন চিকেন ফ্রাইড রাইস। জেনে নিন সহজ রেসিপি-

উপকারণ:- ১. পোলাও চাল সেদ্ধ ২ কাপ
২. হাড় ছাড়া মুরগির মাংস ১ কাপ
৩. পেঁয়াজ কুচি ১টি
৪. কাঁচা মরিচ কুচি ৫-৬টি
৫. রসুন কুচি ১ চা চামচ
৬. ডিমের ভুজিয়া ১ টা
৭. গাজর কুচি ১টি
৮. ক্যাপসিকাম কুচি ১টি
৯. সয়া সস ২ টেবিল চামচ
১০. ভিনেগার ২ চা চামচ
১১. সাদা তেল ২-৩ টেবিল চামচ
১২. গোলমরিচ গুঁড়া স্বাদমতো
১৩. লবণ স্বাদমতো

পদ্ধতি

প্রথমে মাংসের টুকরোগুলো সয়া সস, টমেটো সস, সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে মেরিনেট করে রাখুন। এবার ননস্টিক প্যানে তেল দিয়ে প্রথমে চিকেনগুলো ভালো করে ভেজে নিন। চিকেনগুলো যেন সেদ্ধ হয় তা খেয়াল রাখবেন। এসময় চুলার আঁচ কমিয়ে রাখুন।

অন্যদিকে পোলাও চালগুলো সেদ্ধ করে নিন। এবার ওই প্যানে সামান্য মাখন দিয়ে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে নিন। এরপর গাজর, ক্যাপসিকাম, কাঁচা মরিচ ও লবণ মিশিয়ে ভেজে নিন। এরপর ভাত ও চিকেনের টুকরো ও সামান্য সয়া সস মিশিয়ে নাড়তে থাকুন।

এবার স্বাদমতো লবণ ও চিনি মিশিয়ে দিন। প্রয়োজনে টমেটো সস আর রেড চিলি সস মিশিয়ে এক চামচ ছড়িয়ে দিতে পারেন। সব একসঙ্গে মিশে গেলে উপরে গোলমরিচ গুঁড়া ও স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে চিকেন ফ্রাইড রাইস।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

ফের ইরানে বড় হামলার ছক যুক্তরাষ্ট্রের

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে ফের চরম সংঘাতের শঙ্কা দানা বাঁধছে। ইরানের বিরুদ্ধে...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা