নোরা ফাতেহি
লাইফস্টাইল

ফাস্টফুড খেয়েও ফিট নোরা

লাইফস্টাইল ডেস্ক: বলিউডের বর্তমান সময়ের হার্টথ্রোব অভিনেত্রী নোরা ফাতেহি। তার নাচে মুগ্ধ পুরো বিশ্ব! সুন্দর চেহারার পাশাপাশি আকর্ষণীয় মেদহীন শরীর ও তার নাচের দক্ষতা সবাইকেই মুগ্ধ করে। নোরা বিগবসের মাধ্যমে বলিউডে পা রাখেন।

বর্তমানে বলিউডে নিজ প্রতিভা গুণে জায়গা দখল করে নিয়েছেন। নোরার ফিটনেস দেখে সবাই অবাক হয়ে যান। এতোটা পারফেক্ট শরীর পেতে তিনি কী করেন কিংবা কীভাবে তিনি ফিটনেস ধরে রেখেছেন?

তবে জানলে অবাক হবে এই বলিউড অভিনেত্রী ফিটনেস ধরে রাখতে ঘণ্টার পর ঘণ্টা জিম করেন না কিংবা না খেয়ে থেকে ডায়েটও করেন না।

নোরার পছন্দের খাবার হলো পিৎসা-বার্গারসহ বিভিন্ন ফাস্টফুড। এসব খেয়েও দিব্যি নোরা ফিট, তবে কীভাবে? নোরা ফিটনেস বজায় রাখতে কখনও জিমে গিয়ে কসরত করেন না। এমনকি বাড়িতেও কঠিন ওয়ার্কআউট করে না। নোরা পাইলেটস করেন।

যা পেশী শক্তি বৃদ্ধিতে, ধৈর্য বৃদ্ধিতে, দেহে নমনীয়তা ও অঙ্গবিন্যাসের উন্নতি ঘটায়। এছাড়াও শরীরের সঠিক ভারসাম্য রক্ষা করতে, গাঁটে ব্যথা দূর করতে পাইলেটস করার পরামর্শ দেন বিশেষজ্ঞরাও।

শ্বাসকষ্টের সমস্যা থাকলে, পেশিগুলিকে সংকোচন করতে এই ধরনের শরীরচর্চা করা প্রয়োজন। পাইলেট করলে বাতের উপশম হয়, প্রস্রাবে সংযম আনতে, শ্বাস প্রশ্বাসের সমস্যা দূর করতে, পিঠে ব্যথা দূর হয়।

এছাড়াও নিয়মিত পাইলেটস করলে শরীরের মূল শক্তি বৃদ্ধি হয়, উত্তেজনা কমে, পিঠের ব্যথার উপশম ঘটে, পিরিয়ডের ব্যথা কমে, ব্যায়ামের ভঙ্গি উন্নত হয়, শরীরের নমনীয়তা ও গতিশীলতা উন্নত হয়।

অভিনেত্রী জাহ্নবী কাপুর ওসারা আলি খানের মতো নোরাও পাইলেটস করতে ভালোবাসেন। জিমে গেলেও নোরা প্রশিক্ষকের সঙ্গে পাইলেটস করেন। আপনিও ফিট থাকতে চাইলে পাইলেটস করুন।

জানলে আরও অবাক হবেন, ফিটনেস কুইন নোরা ফাতেহি কোনো বিশেষ ডায়েট প্ল্যান অনুসরণ করেন না। এক সাক্ষাৎকারে নোরা জানান, তিনি তার ডায়েটে কার্বস ও ডেজার্ট অবশ্যই রাখেন।

এমনকি তার ডায়েট কঠিন নয়। তিনি পিৎজা, পাস্তা ও বার্গারের মতো জাঙ্ক ফুড খেতেও পছন্দ করেন। তবে প্রতিদিন নাচ ও পাইলেটস এর মাধ্যমে অতিরিক্ত ক্যালোরি ঝরিয়ে ফেলেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা