আলুর দম। ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

আলুর দমের আদ্যোপান্ত

লাইফস্টাইল ডেস্ক: আলুর দম, মজার একটি খাবার- যা যেকোনো ডিশেই মানিয়ে নেয় সহজেই। লুচি কিংবা পরোটার সঙ্গে আলুর দম হলে তো কথাই নেই! গরম ভাত, পোলাও কিংবা খিচুড়ির সঙ্গেও খাওয়া যায় আলুর দম। বাড়িতে থাকা বিভিন্ন উপকরণে খুব সহজেই তৈরি করে নিতে পারেন সুস্বাদু এই খাবার। চলুন রেসিপি জেনে নেওয়া যাক-

তৈরি করতে যা লাগবে:

আলু- ১০-১২টি

পিয়াজ বাটা- ১ চামচ

আদা ও রসুন বাটা- ১ চামচ

টমেটো পেস্ট -২ চামচ

মরিচ ও হলুদ গুঁড়া- ১/২ চামচ

গরম মশলা- ১/২ টেবিল চামচ

ধনিয়া গুঁড়া- ১/২ টেবিল চামচ

জিরা গুঁড়া- ১/২ টেবিল চামচ

কাঁচামরিচ- ৪টি

ধনেপাতা কুচি- স্বাদমতো

লবণ- স্বাদমতো

তেল- ৩ টেবিল চামচ।

তৈরি করবেন যেভাবে:

আলুর খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিন। এরপর পরিষ্কার পানিতে সেদ্ধ হতে দিন। সেদ্ধ করার সময় সামান্য লবণ ও হলুদের গুঁড়া দিন। একটি কড়াইতে তেল গরম হতে দিন। তেল গরম হলে একে একে সব মশলা দিয়ে কষাতে হবে। ভালোভাবে কষানো হলে তাতে সেদ্ধ আলুগুলো দিয়ে দিন। এরপর তাতে যোগ করুন সামান্য পানি। মাঝারি আঁচে ঢেকে রান্না করুন। ঝোল শুকিয়ে এলে দিয়ে দিন কাঁচা মরিচ ও ধনেপাতা। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

ঝালকাঠিতে পূর্ব বিরোধে সংঘর্ষ, পুত্রকে বাচাতে এসে পিতার মৃত্যু 

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে খু...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন...

হরমুজ আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না: ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে...

আবারও প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ভারত

নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। ঝাড়খ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা