চানাচুর
লাইফস্টাইল

ঘরে বসে চানাচুর তৈরি

সান নিউজ ডেস্কঃ কমবেশ সকলের চানাচুর খেতে পছন্দ। তবে এলাকার বেকারি থেকেই চানাচুর কেনা হয়। তবে চাইলে কিন্তু খুব সহজেই মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘরেই চানাচুর তেরি করে নিতে পারবেন। জেনে নিন রেসিপি-


উপকরণ

১. বেসন ৪ কাপ
২. লবণ এক চা চামচ
৩. চিড়া এক কাপ
৪. বাদাম ২ কাপ
৫. মসুরের ডাল ২ মুঠো
৬. মুগ ডাল ২ মুঠো
৭. মটরশুঁটি ২ কাপ
৮. হলুদ গুঁড়া এক চা চামচ
৯. মরিচ গুঁড়া এক চা চামচ
১০. টালা জিরা গুঁড়া ২ চা চামচ
১১. গরম মসলার গুঁড়া এক চা চামচ
১২. বিটলবণ এক চা চামচ
১৩. তেল পরিমাণমতো

পদ্ধতি

মসুর ও মুগ ডাল ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিন। এরপর একটি প্যানে ডুব তেল দিয়ে গরম করুন। আরেকটি পাত্রে বেসনের সঙ্গে লবণ ও বিটলবণ বাদে সব গুঁড়া মসলা মিশিয়ে নিন। এরপর পরিমানমতো পানি দিয়ে একটু শক্ত করে ডো তৈরি করে নিন। তারপর এক চিকন জালি বা কেক ডেকোরেশন নজেল দিয়ে গরম তেলের মধ্যে চেপে চেপে ময়দার মিশ্রণ বের করতে হবে। অতঃপর ভালো করে ভেজে নিন। পুড়ে যেন না যায়। তেল থেকে চানাচুর উঠিয়ে একটি টিস্যুর উপরে তুলে নিন। এরপর ওই তেলেই বাদাম ও চিড়া ভেজে নিন। তারপর পানি ঝরিয়ে নেয়া ডালে লবণ, হলুদ, মরিচের গুঁড়া মাখিয়ে ভেজে নিন। এবার চানাচুরের সঙ্গে ডাল, বাদাম ও চিড়া ভাজা মিশিয়ে নিন। এরপর বিটলবণ ছিটিয়ে দিয়ে পরিবেশন করুন গরম গরম চানাচুর ভাজা। শুকনো এয়ারটাইট বক্সে বেশ কয়েকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন ঘরে তৈরি মজাদার চানাচুর।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা