গরুর মাংস ভুনা রেসিপি
লাইফস্টাইল

গরুর মাংস ভুনা

লাইফস্টাইল ডেস্ক: গরুর মাংস পছন্দ করেন না এমন মানুষ খোঁজে পাওয়া কঠিন। গরুর মাংস দিয়ে তো হরেক রকম পদ তৈরি করা যায়। তবে স্বাস্থ্যকর উপায়ে গরুর মাংস রান্না করতে পারেন। এটি খেতে খুবই মজাদার। আবার ভাত-রুটির সঙ্গেও দারুন বেশ মানিয়ে যায় গরুর মাংস ভুনা। জেনে নিন গরুর মাংসের ভুনার রেসিপি-

উপকরণ:- ১. গরুর মাংস ১ কেজি
২. পেঁয়াজ টুকরো করা ১ বাটি
৩. আদা বাটা ১ টেবিল চামচ
৪. রসুন বাটা ২ টেবিল চামচ
৫. লবণ স্বাদ অনুযায়ী
৬. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
৭. মরিচ গুঁড়া ২ টেবিল চামচ
৮. তেজপাতা ২টি, এলাচ ২টি, দারুচিনি ১ টুকরো
৯. জিরা গুঁড়া ১ টেবিল চামচ
১০. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
১১. কাঁচামরিচ আস্ত ৪-৬টি ও
১২. তেল ও পানি পরিমাণমতো।

পদ্ধতি

প্রথমে মাংস মাঝারি টুকরো করে কেটে ধুয়ে নিন। এবার একটি প্যানে তেল গরম করে নিন। একে একে পেঁয়াজের টুকরো, গরম মসলা ও তেজপাতা হালকা ভেজে নিতে হবে।

এবার সব বাটা ও গুঁড়া মসলাগুলো পরিমাণ অনুযায়ী মিশিয়ে দিন। ভালো করে মসলাগুলো নেড়ে কষিয়ে নিন। স্বাদ অনুযায়ী লবণ দিতে ভুলবেন না।

মসলার উপরে যখন তেল ভেসে উঠবে তখন গরুর মাংস দিয়ে নেড়ে কষিয়ে নিতে হবে। তারপর পরিমাণমতো পানি দিয়ে ঢেকে রান্না করতে হবে অন্তত আধা ঘণ্টা।

মাংস হয়ে এলে সেদ্ধ করে জিরা গুঁড়া, ধনেপাতা কুচি ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে ১০ মিনিট রান্না করুন।

এরপর নামিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের গরুর মাংসের ভুনা। ভাত, রুটি, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই দারুন মানিয়ে যাবে এই পদ।

সাননিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা