কাবাব
লাইফস্টাইল

নুডলসের কাবাব

লাইফস্টাইল ডেস্ক: নুডলস তো কমবেশি সবাই পছন্দ করেন! বিশেষ করে শিশুরা নুডলস খেতে খুবই পছন্দ করে। সব সময় সাধারণ উপায়েই তো নুডলস রান্না করেন! এবার না হয় তৈরি করতে পারেন নুডলসের মজাদার এক পদ।

নুডলসের মুখোরোচক এক পদ হলো নুডলস কাবাব। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই মচমচে। অতিথি আপ্যায়ন থেকে শুরু করে বিকালের নাস্তায় দারুণ মানিয়ে যায় এটি। জেনে নিন নুডলসের কাবাব তৈরির সহজ রেসিপি-

উপকরণ: ১. মুরগির মাংস কিমা আধা কাপ
২. সেদ্ধ নুডলস এক প্যাকেট
৩. পেঁয়াজ কুচি আধা কাপ
৪. কাঁচামরিচ কুচি ২ চা চামচ
৫. লবণ পরিমাণমতো
৬. টমেটো কুচি একটি
৭. আদা বাটা আধা চা চামচ
৮. রসুন বাটা আধা চামচ
৯. সেদ্ধ আলু ৫০০ গ্রাম
১০. বাটার ১ টেবিল চা চামচ
১১. তেল ভাজার জন্য

পদ্ধতি

প্রথমে ফ্রাইপ্যানে তেল গরম করে নিন। এবার মুরগির মাংসের কিমা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, টমেটো কুচি, আদা ও রসুন বাটা একসঙ্গে মিশিয়ে ভেজে নিন।

অন্য পাত্রে সামান্য বাটার, সেদ্ধ আলু ও পরিমাণমতো লবণ দিয়ে মাখিয়ে নিন। তারপর চপ আকারে বানিয়ে নিন।

ভাজা কিমা মাঝখানে দিয়ে গোল করুন। তারপর সেদ্ধ নুডলসে জড়িয়ে তেলে ভেজে নিন। এপিঠ-ওপিঠ উল্টে বাদামি রঙা করে ভেজে নিন মজাদার নুডলসের কাবাব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা