পার্টি পুডিং 
লাইফস্টাইল

পার্টি পুডিং 

লাইফস্টাইল ডেস্ক: পুডিং মজাদার একটি খাবার। দুধ-ডিমের মিশ্রণে বানানো এ খাবারটি অনেক পুষ্টিকরও। পুডিং বানানোর নিয়মও অনেক সহজ। একটু কষ্ট করলে বাসায় আপনিও বানাতে পারেন সুস্বাদু খাবার পুডিং। আজকে আপনাদের জন্য পার্টি পুডিং বানানোর সহজ উপায় বলবো।

উপকরণ:
পার্টি পুডিং সাধারণত বেশি লোকের উদ্দেশ্যে বানানো হয়! এই পার্টি পুডিং বানানোর জন্য যে সব উপকরণ প্রয়োজন তার লিস্ট নিচে দেয়া হলো:

দুধ নিতে হবে ৫ লিটার বা ২০ কাপ
টোস্ট বিস্কুট ২০০ গ্রাম
ডিম নিতে হবে ১৬টি
চিনি নিতে হবে ১ কেজি
কোকো নিতে হবে ১ টেবিল চামচ

বানানোর নিয়ম:
প্রথমে সমস্ত দুধ জ্বাল দিয়ে ঘন করে অর্ধেক করতে হবে। এরপর দুধে টোস্ট বিস্কুট ভেজাতে হবে এবং বিস্কুট ভালো করে ভিজলে একটি চামচ দিয়ে ভালো করে মেশাতে হবে।

ডিম অল্প ফেটতে হবে এবং ডিম, ‍দুধ ও চিনি একসাথে মিশাতে হবে! কোকো সামান্য দুধের সাথে গুলে নিয়ে ডিমের সাথে মেশাতে হবে।

২টি মোল্ডে অথবা একটি সসপ্যানে চিনি ক্যারামেল করতে হবে এবং মোল্ডে দুধ ও ডিমের মিশ্রণ ঢালতে হবে। এরপরে, পুডিং ১ থেকে ২ ঘণ্টা ভাপে সিদ্ধ করতে হবে। অথবা ওভেনে ১৮০ ডিগ্রি সে. তাপে দেড় ঘণ্টা রাখতে হবে।

পার্টি পুডিং বানানো হয়ে গেলে তা ঠান্ডা করতে হবে এবং পুডিং জমানোর জন্য কিছুক্ষণ রেফ্রিজারেটরে রাখতে হবে! পার্টি পুডিং আরও আকর্ষনীয় করার জন্য ক্যারামেল সস করতে হবে।

ক্যারেমল সস বানানোর জন্য ১ কাপের ৪ ভাগের ১ ভাগ চিনি নিয়ে ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ পানি ঢেলে ফুটাতে হবে। এরপরে, চিনি গলে গেলে তার মধ্যে ১ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার গুলে দিতে হবে। যখন ফুটে উঠবে এবং ঘন হবে তখন নামিয়ে রাখতে হবে। এই ক্যারামেল সস ঠান্ডা হলে তা পার্টি পুডিংয়ের উপরে ঢেলে দিতে হবে। এরপরে পার্টি পুডিং পরিবেশন করতে হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজধানীর তিন স্থানে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মালিবাগ, আগারগাঁও ও মহাখালীতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায়...

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু 

তালা সার্জিক্যাল ক্লিনিকে ভুল অপারেশনে রুগীর মৃত্যু হয়েছে বলে রুগীর স্বজনদের...

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী...

শাহবাগের ফুটপাত থেকে নিজের ঘরে গোলাপি বেগম

শাহবাগের ফুটপাতে দীর্ঘদিন অসহায় অবস্থায় বসবাস করা গোলাপি বেগম অবশেষে ফিরলেন ন...

পাইকগাছায় এক সপ্তাহে সাবেক ছাত্রলীগ নেতা সহ দুই আইনজীবী গ্রেফতার 

খুলনার পাইকগাছায় সাবেক ছাত্রলীগ নেতা সহ গত এক সপ্তাহে আওয়ামী পন্থী দুই আইনজীব...

বিনোদন
sunnews24x7 advertisement
খেলা