ডিম ভুনা
লাইফস্টাইল

মজাদার ডিম ভুনা রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: ডিম খেতে কে না পছন্দ করেন! প্রতিদিনের খাদ্যতালিকায় স্বাস্থ্য সচেতনরা ডিম অবশ্যই রাখেন। সাধারণত মুরগি বা হাঁসের ডিম সেদ্ধ, ভাজি বা বিভিন্ন পদ রান্না করে খাওয়া হয়। ডিমে অনেক পুষ্টিগুণ আছে। ডিম স্বাস্থ্যের জন্য অনেক উপকারী।

অনেকেই ঝটপট রান্নার জন্য রেসিপি খোঁজেন! তারা চাইলেই ৫ মিনিটে রাঁধতে পারেন ডিম ভুনা। জেনে নিন রেসিপি-

উপকরণ:-১. ডিম চার টি
২. বড় পেঁয়াজে এক টি
৩. হলুদ গুঁড়া আধা চা চামচ
৪. মরিচ গুঁড়া আধা চা চামচ
৫. জিরা গুঁড়া আধা চা চামচ
৬. গরম মসলার গুঁড়া আধা চা চামচ
৭. লবণ ১ চা চামচ
৮. আস্ত জিরা ১ চা চামচ
৯. তেজপাতা এক টি
১০. তেল ৪ টেবিল চামচ
১১. আদা বাটা আধা চা চামচ

পদ্ধতি

ডিম সেদ্ধ করে হলুদ গুঁড়া ও লবণ দিয়ে মাখিয়ে নিন। তারপর তেল গরম করে ভেজে তুলে রাখুন। এবার ওই তেলে আস্ত জিরা ও তেজপাতা ফোঁড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে নেড়ে নিন।

এবার এর মধ্যে হলুদ, লবণ, মরিচ, জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে মসলা ২ মিনিট কষিয়ে নিন। মসলা কষিয়ে নেওয়ার পর এতে পরিমাণ মতো পানি দিয়ে আঁচ বাড়িয়ে কয়েক মিনিট ফুটিয়ে নিন।

ঝোল ফুটে উঠলে ভাজা ডিমগুলো ঢেলে দিন। তারপর নেড়ে গরম মসলা গুঁড়া ছড়িয়ে দিন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে নিন।

খুবই মজাদার এই ডিম ভুল ভাত বা পোলাওয়ের সঙ্গে বেশ মানিয়ে যায়। ঝটপট রান্নার সমাধান হিসেবে রাঁধতে পারেন দারুন স্বাদের ডিম ভুনা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা