নান রুটির রেসিপি
লাইফস্টাইল

নান রুটি তৈরির সহজ রেসিপি

সান নিউজ ডেস্কঃ ছোট-বড় সকলেই নান রুটি খেতে পছন্দ করেন। সাধারণত হোটেল অথবা রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া হয়ে থাকে নান রুটি। অনেকে আবার বাসায় ছুটির দিনে রান্না করে তবে রেস্টুরেন্টের মত স্বাদ হয় না অভিযোগ সকলেরই। তবে এবার জেনে নিন কিভাবে ঘরে বানাতেন পাবেন মজাদার নান রুট।


উপকরণ

১. ময়দা দুই কাপ
২. বেকিং পাউডার সামান্য
৩. ইস্ট এক চা চামচ
৪. চিনি দুই চা চামচ
৫. লবণ স্বাদমতো
৬. গরম পানি পরিমাণমতো
৭. তেল পরিমাণমতো

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে ময়দা নিয়ে বেকিং পাউডার, ইস্ট, চিনি, লবণ, গরম পানি ও তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে খামির তৈরি করুন। খামির যেন বেশি পাতলা না হয়। খামির চপিং বোর্ডে বেলে নিন নান রুটি আকারে। তারপর প্যান গরম করে রুটি ভেজে নিন। যেহেতু নান রুটি একটু মোটা করেই তৈরি করা হয়; তাই একটু সময় নিয়ে হালকা আঁচে রুটি ভাজতে হবে। ভাজা হলে নামিয়ে সরাসরি আগুনে এপাশ-ওপাশ হালকা আঁচে সেঁকে নিন রুটি। কেটে এর উপর বাটার ও ব্রেড ক্রাম্বস ছড়িয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের নান রুটি। এর সঙ্গে পরিবেশন করুন মাংসের বিভিন্ন পদ।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রত...

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

তাজমহল, হুমায়ুনের সমাধি ও দিল্লি হাট পরিদর্শন করবেন পাকিস্তানের মন্ত্রী

নানা জল্পনার পর অবশেষে তাজমহল পরিদর্শনের অনুমতি পে...

মন্ত্রী, এমপি ও স্থানীয় সরকারের প্রতিনিধিরা নিষিদ্ধ হচ্ছেন

এতোদিন যে নিয়ম ছিল, সেটার পরিবর্তন ঘটছে। বেসরকারি...

এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নতি ছাড়া কোনো দেশের অর...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা