কাবাব
লাইফস্টাইল

ইলিশ মাছের কাবাব

সান নিউজ ডেস্ক: মাছের রাজা ইলিশ। ইলিশ স্বাদে গন্ধে অতুলনীয় খেতেও দারুণ মজাদার। ইলিশ মাছ খেতে কে না পছন্দ করেন! ইলিশ মাছ স্বাস্থ্যের জন্যও অনেক উপকারি। সবাই তো ইলিশ মাছের বাহারি পদ খেয়ে থাকেন। যেমন- সরিষা ইলিশ, ইলিশ বিরিয়ানিসহ একেকজন ইলিশের নানা পদ তৈরি করে খাচ্ছেন। চাইলে স্বাদ পাল্টাতে তৈরি করতে পারেন ইলিশ মাছের কাবাব। চলুন তবে জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ: ১. ইলিশ মাছ ১টি মাঝারি
২. আলু সেদ্ধ ১ কাপ
৩. পেঁয়াজ দেড় কাপ
৪. কাঁচা মরিচ ৭-৮টি
৫. আদা বাটা ১ চা চামচ
৬. রসুন বাটা ১ চা চামচ
৭. গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
৮. মরিচের গুঁড়া ১ চা চামচ
৯. টমেটো সস ৩ টেবিল চামচ
১০. ডিম ১টি
১১. লবণ স্বাদ অনুযায়ী
১২. তেল পরিমাণমতো ও
১৩. পরিবেশনের জন্য শশা, টমেটো ও গাজর।

পদ্ধতি

প্রথমে ইলিশ মাছের মাথা ও লেজ বাদ দিয়ে কেটে নিন টুকরে করে। এরপর মাছে আদা-রসুন বাটা ও লবণ দিয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন।

এবার সাবধানতার সঙ্গে মাছের কাটা বেছে নিন। তারপর মাছের সঙ্গে পেঁয়াজ ও তেল ছাড়া সব উপাদান মিশিয়ে ভালো করে মাখিয়ে নিন।

এবার মাছ ও মসলার মিশ্রণটি ঢেকে রাখুন ১ ঘণ্টার জন্য। অন্যদিকে লেজ ও মাথা সামান্য হলুদ, মরিচ ও লবণ দিয়ে মাখিয়ে ভেজে রাখুন।

এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এরপর মাছ কাবাবের আকৃতি দিয়ে নিন। তারপর ডুবো তেলে মাছের কাবাবগুলো ভেজে নিন।

কাবাব ভাজার সময় এপিঠ-ওপিঠ উল্টে বাদামি রঙা করে ভেজে নিতে হবে। কাবাবগুলো ভাজা হয়ে গেলে পেঁয়াজ, কাঁচা মরিচ, শশা ও টমেটো দিয়ে পরিবেশন করুন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাতে হত্যা, স্ত্রী-শাশুড়ি আটক

নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থা...

বদলে গেছে বেদের জীবন, যাচ্ছে স্কুলে সন্তানরাও

'আমরা এক ঘাটেতে রান্দি-বাড়ি, আরেক ঘাটেতে খাই।...

স্কুল মাঠে নির্মাণসামগ্রী, খেলাধুলায় বিঘ্ন সৃষ্টি

ঝালকাঠি সদর উপজেলার কেওড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী তারু...

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যা...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা