-ফাইল ছবি
লাইফস্টাইল

গার্লিক চিকেন রেসিপি

সান নিউজ ডেস্ক: চিকেন সবারই কমবেশি পছন্দ। বিশেষ করে গার্লিক চিকেন সবারই পছন্দের। চিকেন বেশ স্বাস্থ্যকর। এ জন্যই স্বাস্থ্য সচেতনরা চিকেন খেতেই বেশি পছন্দ করেন। চিকেন দিয়ে তৈরি করা যায় হরেক রকমের রেসিপি।

চাইলে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে ঘরেও তৈরি করে নিতে পারেন মজাদার এই চিকেনের পদ। জেনে নিন রেসিপি-

উপকরণ: ১. মুরগির মাংস হাড় ছাড়া ৫০০ গ্রাম
২. পেঁয়াজ কুচি ২টি
৩. রসুন বাটা ২ টেবিল চামচ
৪. ভিনেগার ২ টেবিল চামচ
৫. মরিচের গুঁড়া ১ চা চামচ
৬. কাঁচামরিচ বাটা ১ টেবিল চামচ
৭. তেল ৩ টেবিল চামচ
৮. লবণ স্বাদমতো

পদ্ধতি

প্রথমে মুরগির মাংস ভালো করে ধুয়ে নিন। তারপর মাংসে রসুন-কাঁচামরিচ বাটা ও ভিনেগার দিয়ে ভালো করে মাখিয়ে আধা ঘণ্টা মেরিনেট করে রাখুন।

এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভাজুন। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে মেরিনেট করে রাখা মাংস দিয়ে কষতে থাকুন।

এরপর মাংসে মিশিয়ে দিন মরিচের গুঁড়া ও লবণ। ভালো করে নেড়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এসময় মাংস ঢেকে হালকা আঁচে রান্না করুন।

মাংস থেকে তেল ছেড়ে উঠে এলে সামান্য গরম পানি দিয়ে আধা ঘণ্টা রান্না করুন। হয়ে গেলে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার গার্লিক চিকেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

ক্ষতিপূরণ ও নিরাপদ প্রত্যাবাসনে জোর দিচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ এক মোড় তৈরি হয়েছে। আন্তর্জ...

চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশন শিক্ষকদের মানববন্ধন

কুড়িগ্রামের চিলমারীতে ইসলামীক ফাউন্ডেশনের মউশিক শি...

সিরাজদীখানে শ্রমিক দলের কার্যালয়ে আগুন

মুন্সীগঞ্জের সিরাজদীখানে উপজেলা শ্রমিক দলের সাধারণ...

আ’লীগের সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে মির্জানগর যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরা...

সেঞ্চুরিয়নে চার ফাস্ট বোলার খেলানোর তাগিদ

জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশের বোলিং একাদশ সাজানোর কৌশল নিয়ে তীব্র অসন্তোষ প...

গোদাগাড়ীতে ২ বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা