চুলের রং
লাইফস্টাইল

হেয়ার কালারের অপকারিতা

সান নিউজ ডেস্ক: অনেকেই চেহারায় পরিবর্তন করতে হেয়ার কালার করেন। চেহরায় নতুনত্ব নিয়ে আসে হেয়ার কালার। কিন্তু এই হেয়ার কালারের জন্য চুল তার প্রাণ হারিয়ে বসে। হেয়ার কালারে যেসব রাসায়নিক পদার্থ থাকে তা চুলের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

চুলের পুষ্টির জন্য প্রাকৃতিক উপাদান দিয়ে আপনি হেয়ার মাস্ক তৈরি করতে পারেন। কারণ প্রাকৃতিক উপাদানের রাসায়নিক উপাদানের মত কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। সেক্ষেত্রে কালার করা চুলের জন্য অ্যাভোকাডো আর ডিম হতে পারে গুরুত্বপূর্ণ দুটি উপাদান। এতে করে চুল ঝলমলে হয় উঠবে অর্থাৎ প্রাণ ফিরে পাবে।

ডিম ও অ্যাভোকাডো চুলের জন্য যেভাবে পুষ্টিকর:

ডিমে প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলেরপাশাপাশি সেলেনিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, লেসিথিন এবং ফসফরাস রয়েছে। এই উপাদানগুলো চুলের বৃদ্ধি করতে সহায়তা করে এবং চুলকে মসৃণ করে। ডিম চুলের ফলিকল এবং চুলের গোড়া শক্ত হতে সাহায্য করে।

অ্যাভোকাডোতে ভিটামিন ই, কে এবং সি, পটাশিয়াম, প্রোটিন, ওলিক অ্যাসিড এবং ফোলেট রয়েছে। এই পুষ্টি উপাদানগুলো চুল পড়া রোধ করতে সাহায্য করে এবং প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে। এই ফল ব্যবহার আপনার চুল মসৃণ, চকচকে, শক্তিশালী করে তুলবে। চুলের গোড়াকে শক্তিশালী করে অ্যাভোকাডো। ক্ষতিগ্রস্ত চুলে প্রাণ ফিরিয়ে দিতে সাহায্য করে অ্যাভোকাডো।

সপ্তাহে এক বা দুদিন এই হেয়ার প্যাকটি ব্যবহার করলে আপনার চুল হয়ে উঠবে সুস্থ ও ঝলমলে। সূত্র: হেলথ শটস

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা