ইলিশ
লাইফস্টাইল

ইলিশ কোরমার রেসিপি  

সান নিউজ ডেস্কঃ ইলিশ আমাদের জাতীয় মাছ।ইলিশ মাছ পছন্দ করেন না- এমন মানুষ খুজে পাওয়া দায়। ইলিশ দিয়ে আপনি হয়তো নানা পদের খাবার তৈরি করে থাকেন। সাধারণত ইলিশ মাছ ভেজে বা সরিষা দিয়ে রান্না করেই বেশি খাওয়া হয়! তবে চাইলে স্বাদ পাল্টাতেও রান্না করতে পারেন ইলিশের কোরমা।

অতিথি আপ্যায়ন থেকে শুরু করে ঘরোয়া আয়োজনে পাতে রাখতে পারেন ইলিশের কোরমা। জেনে নিন এই পদ রান্নার সহজ রেসিপি-

উপকরণ

  • ইলিশ মাছ ৬ টুকরো
  • পেঁয়াজ বাটা ১/৩ কাপ
  • আদা বাটা ১ টেবল চামচ
  • রসুন বাটা ১ টেবল চামচ
  • চিনি ১ চা চামচ
  • কাঁচা মরিচ ৪-৫টি
  • লবণ স্বাদমতো
  • তেল আধা কাপ
  • লেবুর রস সামান্য
  • নারকেলের দুধ ৩/৪ কাপ
  • টেস্টিং সল্ট ১/৪ চা চামচ
  • জয়ফল ও জয়ত্রি গুঁড়ো ১/৪ চা চামচ
  • টকদই আধা কাপ
  • জিরা গুঁড়ো আধা চা চামচ
  • এলাচ ও দারুচিনি ও
  • কেওড়া জল ১/৪ চা চামচ

পদ্ধতি

  • মাছ বড় বড় টুকরো করে কেটে নিন।
  • ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন।
  • প্যানে তেল গরম করে নিন।
  • এলাচ, দারুচিনি ও পেঁয়াজ বাটা দিয়ে ভেজে নিন।
  • আদা রসুন বাটা, জিরা গুড়া ও লবণ দিন।
  • ভেজে নিন মসলার মিশ্রণ।
  • কাঁচা মরিচ, টেস্টিং সল্ট ও চিনি দিন।

এরপর ভালোভাবে কষিয়ে মাছগুলো দিয়ে দিন। নারকেল এর দুধ, জায়ফল-জয়ত্রি দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিন। তারপর মিশিয়ে দিন কেওড়া জল। মাঝারি আঁচে ঢেকে ১০ মিনিট রান্না করুন। মাছের ঝোল কমে এলে লেবুর রস মিশিয়ে নিন। পোলাও বা সাদা ভাতের গরম গরম পরিবেশন করুন ইলিশের কোরমা।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শৃঙ্খলা, নৈতিকতা ও জন আস্থা: প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র, সরঞ্জাম কিংব...

কাতারে গ্রেপ্তার বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান

দুদকের দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির দ...

ঢাবিতে আনোয়ারউল্লাহ চৌধুরী স্বর্ণপদক ট্রাস্ট ফান্ড প্রতিষ্ঠা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃবিজ্ঞান বিভাগের মেধা...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শরী’আহ সুপা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা