-পেশোয়ারি বিরিয়ানি
লাইফস্টাইল

পেশোয়ারি বিরিয়ানি রেসিপি

সান নিউজ ডেস্ক: বিরিয়ানি খেতে সবাই পছন্দ করেন। বিভিন্নভাবে তৈরি করা যায় বিরিয়ানি। চিকেন, কাচ্চি, বিফ, মাটন বিরিয়ানি থেকে শুরু করে সবজি বিরিয়ানি খেতেও পছন্দ করেন অনেকেই। পেশোয়ারি মাটন বিরিয়ানির স্বাদ একবার খেলে মুখে লেগে থাকবে সবসময়। জেনে নিন পেশোয়ারি মাটন বিরিয়ানি তৈরির সহজ রেসিপি-

উপকরণ

১. মাটন ৫০০ গ্ৰাম
২. পেঁয়াজ কুচি ৪টি
৩. আদা বাটা ১ চা চামচ
৪. রসুন বাটা আধা চা চামচ
৫. বড় টমেটো বাটা ১টি
৬. পোলাও বা বাসমতি চাল ২ কাপ
৭. টকদই ২ চা চামচ
৮. লবণ ও চিনি স্বাদমতো
৯. ঘি ২ চা চামচ
১০. সরিষার তেল পরিমাণমতো
১১. ড্রাই ফ্রুটস পরিমাণমতো

পোলাও মসলা পেস্ট তৈরির উপকরণ

১. আস্ত জিরা ১ চা চামচ
২. আস্ত ধনে ১ চা চামচ
৩. এলাচ ১টি বড়
৪. জয়ত্রি ১টি
৫. জায়ফল গুঁড়া সামান্য
৬. দারুচিনি ১ ইঞ্চি
৭. লবঙ্গ ৩-৪টি
৮. ছোট এলাচ ৪-৫টি
৯. কাশ্মীরি মরিচ গুঁড়া ১ চা চামচ

পদ্ধতি

প্রথমে পোলাও বা বাসমতি চাল ভালো করে ধুয়ে ঘণ্টাখানেক ভিজিয়ে রাখুন। এরপর ঘণ্টাখানেক রেখে পানি ঝরিয়ে নিতে হবে।

অন্যদিকে মাংস মেরিনেট করতে একে একে টকদই, আদা বাটা, রসুন বাটা, লবণ, সামান্য চিনি, টমেটো বাটা, সরিষার তেল ও পোলাও মসলার পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাংস আধা ঘণ্টা ঢেকে রেখে মেরিনেট করে নিন।

এবার প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। তারপর আগে থেকে মেরিনেট করা মাংস দিয়ে দিন এর মধ্যে। ভালো করে কষাতে হবে যতক্ষণ মাংসের উপর তেল উঠে না আসছে।

মাংস ভালো করে কষানো হলে পরিমাণমতো গরম পানি দিয়ে ঢেকে সেদ্ধ করুন। এরপর এতে পানি ঝরানো পোলাও বা বাসমতি চাল দিয়ে ভালো করে নেড়ে উপর থেকে ঘি এবং ড্রাই ফ্রুটস কুচি দিয়ে দিন।

মাঝারি আঁচে দমে রান্না করতে হবে পেশোয়ারি বিরিয়ানি। এরপর চাল ভালোমতো সেদ্ধ হয়ে গেলে উপরে ঘি ও বাদাম ছড়িয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার পেশোয়ারি বিরিয়ানি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

২২ ক্যারেটের ভরি ছাড়াল দুই লাখ একত্রিশ হাজার টাকা

দেশের বাজারে মাত্র চার দিনের ব্যবধানে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে মূল্যবান ধাতু স্...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

তানজিদের ঝড়ো ফিফটিতে প্রথম সেশন নিজেদের করে নিল বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টের...

মুদ্রাস্ফীতির যাঁতাকলে পিষ্ট ইয়েমেনের সাধারণ মানুষ

দশকের পর দশক ধরে চলা গৃহযুদ্ধ এবং আঞ্চলিক সামরিক জোটের লাগাতার বিমান হামলায় ই...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা