লাইফস্টাইল

নিহারি রাঁধবেন যেভাবে

সান নিউজ ডেস্ক: নিহারি একটি জনপ্রিয় খাদ্য। এটি বাংলাদেশি ও ভারতের মুসলিমদের মাঝেও বেশ জনপ্রিয়। ফারসি ভাষার নিহার শব্দটির অর্থ সকাল, এই খাবারটি সকাল বেলার নাস্তাতে খাওয়া হয় বলে এহেন নামকরণ করা হয়েছে। নিহারি হলো গরু বা খাসির পায়ের রানের মাংস দিয়ে রান্না করা মসলাযুক্ত ঝোলযুক্ত খাবার। লুচি কিংবা রুটির সাথে নিহারি খেতে কিন্তু দারুন মজাদার। আজ রইল নিহারি রান্নার রেসিপি।

উপকরণ
গরু অথবা খাসির পায়ের নিচের অংশ- দুই কেজি
পেঁয়াজ কুচি- এক কাপ
আস্ত রসুনের কোয়া- আধা কাপ
আদা বাটা- এক টেবিল চামচ
কাঁচামরিচ- পাঁচ/ছয়টি (কুচি)
তেজপাতা- দুই/তিনটি
ছোট এলাচ- চার/পাঁচটি
বড় এলাচ- দুইটি
স্টার মসলা- দুইটি
লবঙ্গ- দশ/বারোটি
দারুচিনি- দুই/তিন টুকরা
শুকনা মরিচ গুঁড়া- এক টেবিল চামচ
হলুদ গুঁড়া- আধা চা চামচ
ধনে গুঁড়া- এক টেবিল চামচ
লবণ- এক টেবিল চামচ অথবা স্বাদ মতো
তেল- আধা কাপ
গোলমরিচ- বিশটি
পোস্ত বাটা- এক টেবিল চামচ
বাদাম বাটা- দুই টেবিল চামচ
বাগারের উপকরণ
তেল- এক/চার কাপ
পেঁয়াজ- আধা কাপ (কুচি)
রসুন কুচি- এক টেবিল চামচ
শুকনা মরিচ- চার/পাঁচটি
আদা কুচি- এক চা চামচ
গরম মসলা- আধা চা চামচ
ভাজা জিরার গুঁড়া- আধা চা চামচ

প্রস্তুত প্রণালি

গরুর পায়ের টুকরা প্রেসার কুকারে দিয়ে দিন। পোস্ত বাটা ও বাদাম বাটা বাদে বাকি সব মসলা একে একে দিয়ে পরিমাণমত পানি দিন। (একবারে বেশি পানি দিলে প্রেসারের সিটি উঠলে মসলা বের হয়ে যেতে পারে)। চামচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে চুলায় দিয়ে দিন প্রেসার কুকার। চুলার জ্বাল বাড়িয়ে এক ঘণ্টা চুলায় রাখুন। খাসির পা হলে আধা ঘণ্টা রাখতে হবে। প্রেসার কুকার থেকে নামানোর আগে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে।

নিহারি সেদ্ধ হয়ে গেলে প্রেসার কুকারের ঢাকনা খুলে আরেকটি ছড়ানো পাত্রে ঢালুন মসলাসহ । পাত্রটি চুলায় দিয়ে পোস্ত বাটা ও বাদাম বাটা দিন। পেঁয়াজ গলে যাওয়ার আগ পর্যন্ত ভালো করে কষান। চুলার জ্বাল জোরে থাকবে।

তারপর আরেকটি প্যানে বাগারের জন্য তেল দিন। পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজের রং স্বচ্ছ হয়ে আসলে রসুন কুচি দিন। ভালো করে নাড়ুন। আদা কুচি ও শুকনা মরিচ দিন। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে দু’ চা চামচ নিহারির ঝোল দিয়ে ঢেকে দিন প্যান। দুই মিনিট পর ঢাকনা খুলে বাকি নেহারিটুকু ঢেলে দিন। বলক উঠলে গরম মসলার গুঁড়া ও জিরার গুঁড়ার দিয়ে ঢেকে দিন প্যান। চুলার আঁচ কমাবেন না। পাঁচ মিনিট পর চুলা বন্ধ করে অপেক্ষা করুন আরও মিনিট পাঁচেক। নেড়ে পরিবেশনের পাত্রে ঢালুন। পেঁয়াজ বেরেস্তা ও ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন মজাদার নিহারি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদুল আজহার দিন নির্ধারণে চাঁদ দেখা কমিটির বৈঠক সোমবার

আসন্ন পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ...

সৌদি আরবে ২৭ মে ঈদুল আজহা 

সৌদি আরবে রোববার (১৭ মে) পবিত্র জিলহজ মাসের চাঁদ দ...

বেরোবির সাবেক উপাচার্যকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি র...

সৌদি আরব পৌঁছেছেন ৬২৫২৮ বাংলাদেশি হজযাত্রী

চলতি বছর হজ করতে বাংলাদেশ থেকে রোববার (১৭ মে) দিবা...

ঢাকায় ৬ ঘণ্টায় ৫৯ মিমি বৃষ্টি, নদীবন্দরে সতর্কতা

রোদের উত্তাপে শনিবার (১৬ মে) দিনভর গরমের পর গভীর র...

নতুন এলিট ফোর্স গঠনের বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

র‍্যাব থাকছে কি থাকছে না এমন প্রশ্নের সরাসরি উ...

তিন লাখ কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য রেকর্ড প্রায় তিন লাখ...

ইরানের কিছুই অবশিষ্ট থাকবে না, ট্রাম্পের হুমকি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার তার...

দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হল মাসুদ উদ্দিন চৌধুরীকে

সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আলোচিত সেনা...

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণা রাতে, যে বার্তা দিলেন নেইমার

সব ঠিক থাকলে সোমবার বাংলাদেশ সময় মধ্য রাতে বিশ্বকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা