তামিলনাডুতে কারখানায় বিস্ফোরণ, ৯ নারী নিহত
আন্তর্জাতিক

তামিলনাডুতে কারখানায় বিস্ফোরণ, ৯ নারী নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক:

ভারতের তামিলনাডুতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে নয় নারী নিহত হয়েছেন। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরও চারজন। এছাড়া বিস্ফোরণে কারখানার মালিকও মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজ্যের রাজধানী চেন্নাই থেকে ১৯০ কিলোমিটার দূরে কুদ্দালোরে এ ঘটনা ঘটেছে। বিস্ফোরণে কারণে ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহতদের পরিবারের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশ।

কুদ্দালোরের পুলিশ সুপার অভিনব গণমাধ্যমকে জানিয়েছেন, কারখানাটি লাইসেন্সপ্রাপ্ত ইউনিট ছিল। নিহতদের আটজন শ্রমিক ছিলেন। তবে তারা দেশীয় বোমা তৈরি করছিলেন কি-না এবং তারা কেবল অনুমোদিত বিস্ফোরক তৈরি করছিলেন কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, বিস্ফোরণের পরপরই ছুটে এসেছেন দমকল কর্মীরা। বেশ কয়েকজন মারা গেছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

তবে আতশবাজির কারখানায় কেন বিস্ফোরণ ঘটলো তার কারণ জানাতে পারেনি পুলিশ। দুর্ঘটনা এড়াতে কারখানার আশপাশ থেকে সরিয়ে নেয়া হয়েছে সাধারণ মানুষকে।

দেশটির গণমাধ্যম জানায়, দিওয়ালি উৎসব উপলক্ষে ওই কারখানায় আতশবাজি উৎপাদনের কর্মযজ্ঞ চলছিল। এছাড়া এর সঙ্গে এসে যোগ হয়েছে দুর্গাপূজাও। বছরের এ সময়টাতে এখানের শ্রমিকদের একটু ভালো আয় হতো।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা