সংগৃহীত
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। আগামী সপ্তাহে উত্তর আমেরিকার এ দেশটিতে যাবেন এবং সে সময়ই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আরও পড়ুন: ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ১১

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসে সাক্ষাৎ করবেন বলে মার্কিন মিডিয়া রিপোর্ট বলা হয়েছে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে দু্ই নেতারই সে সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে।

মার্কিন মিডিয়া আউটলেটগুলো বলছে, যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় দেশটির গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলেও যাবেন ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে লড়াই করার জন্য আরও মার্কিন সহায়তা পাওয়ার চেষ্টা চালাবেন।

আরও পড়ুন: লিবিয়ায় বন্যায় নিহত বেড়ে ১১৩০০

রাশিয়া টানা দেড় বছরের বেশি সময় ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো পূর্ব ইউরোপে রুশ এই আগ্রাসনের শুরু থেকে এই দেশটিকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিয়ে আসছে।

যুক্তরাষ্ট্র মূলত রুশ আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তার জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র ও তহবিলসহ সামরিক সরঞ্জাম প্রদান করে আসছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত সপ্তাহে ইউক্রেন সফর করে ১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেন।

এর আগে গত মাসে ইউক্রেনে আরও ২৪ বিলিয়ন ডলার পাঠানোর জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানান বাইডেন।

আরও পড়ুন: পুতিনের সাথে কিমের সাক্ষাৎ

বিবিসি বলছে, জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য সাধারণ পরিষদের অধিবেশনে ভলোদিমির জেলেনস্কির বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। জানা যায় এ অধিবেশন উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রে সফররত অন্যান্য বিশ্ব নেতাদের সাথেও ইউক্রেনীয় প্রেসিডেন্ট বৈঠক করার পরিকল্পনা করছেন।

এছাড়াও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ইউক্রেনের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার পরিকল্পনা করছেন নিশ্চিত করেছেন তিনি।

আরও পড়ুন: আগামী রোজার তারিখ প্রকাশ

কিয়েভ থেকে বিবিসির পল অ্যাডামস জানিয়েছেন, সাম্প্রতিক কিছু গুঞ্জন শোনা যাচ্ছে যে, রুশ বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণের ধীর গতিতে ওয়াশিংটন হতাশ। আবার ইউক্রেনের জেনারেলরা যেভাবে যুদ্ধ পরিচালনা করছেন কিছু মার্কিন নেতা সেটির সমালোচনা করেছেন বলেও জানা যায়।

প্রসঙ্গত, প্রেসিডেন্ট জো বাইডেন ও ভলোদিমির জেলেনস্কি শেষবার লিথুয়ানিয়ায় ন্যাটো শীর্ষ সম্মেলনের সময় সরাসরি আলোচনা করেছিলেন। এর আগে মে মাসে জাপানে জি-৭ শীর্ষ সম্মেলনে বৈঠকে বসেছিলেন তারা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা

২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের সময়সূচি ও...

১ নভেম্বর ‘ব্ল্যাক কার্বন ও জলবায়ু দূষক’ বিষয়ক বিজ্ঞান-নীতি সংলাপ

ব্ল্যাক কার্বন এবং অন্যান্য স্বল্পস্থায়ী জলবায়ু দূ...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

ঘরোয়া ক্রিকেটের কঠিন লড়াইয়ের স্বীকৃতি চাইলেন সেঞ্চুরিয়ান সালমান আগা

দেশের মাটিতে ইংল্যান্ড ও শ্রীলঙ্কাকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে জয় দিয়ে মি...

মন্ত্রীত্ব ছাড়লেন ইশরাক

অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নেমে বিতর্কের মুখে...

ট্রাম্প ও শি জিনপিংয়ের সঙ্গে অভিনব এক বৈঠকের প্রস্তাব দিলেন পুতিন

ইউক্রেন সংঘাতের স্থায়ী সমাধানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প...

জুয়ার আসর থেকে ‘ইয়াবা রকি’সহ ৭ জন গ্রেপ্তার

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নে অভিযান চালি...

নরসিংদি জেলা স্কাউটসের উদ্যোগে জোটা-জোটি অনুষ্ঠিত

১৮ অক্টোবর বাংলাদেশ স্কাউটস নরসিংদী জেলার উদ্যোগে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা