সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পুতিনের সাথে কিমের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ায় সফররত উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের সাথে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই দুই নেতার বৈঠকটি হয় রাশিয়ার সূদুর পূর্বাঞ্চলের আমুরে অবস্থিত ভোসতোচনি রকেট ও মহাকাশ কেন্দ্রে।

আরও পড়ুন : মালিতে সেনাবাহিনীর সাথে সংঘর্ষ, নিহত ৫৬

বুধবার (১৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন সংবাদমাধ্যম আরটি নিউজ।

রাশিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কিমকে মহাকাশ কেন্দ্রের ভেতরে নিয়ে যেতে বাইরে বের হয়ে আসেন পুতিন। ঐ সময় কিমকে পুতিন বলেন, ‘আপনাকে দেখে খুব খুশি হয়েছি। ভ্রমণ কেমন ছিল?’

আরও পড়ুন : চীনে খামার থেকে পালিয়েছে ৭৫ টি কুমির

এর উত্তরে কোরিয়ান নেতা পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘খুবই উষ্ণ অভ্যর্থনার’ জন্য পুতিনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ‘কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও আমাদের আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ।’

কিম জং উন দুই দিন ট্রেনে চড়ে উত্তর কোরিয়া থেকে রাশিয়ায় এসে পৌঁছান। রুশ প্রেসিডেন্ট তাদের বৈঠক সর্ম্পকে বলেছিলেন, তাদের মধ্যে ‘খুবই স্পর্শকাতর’ বিষয় নিয়ে আলোচনা হবে। আলোচনায় থাকবে দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ও।

পুতিন এবং কিমের এ বৈঠকটি দ্বিপাক্ষিক অর্থনৈতিক বৈঠক হিসেবে বলা হলেও পশ্চিমারা দাবি করছে, মস্কোর সাথে অস্ত্র চুক্তি করতে রাশিয়ায় গেছেন কিম।

আরও পড়ুন : রাশিয়ায় পৌঁছালেন কিম

তাদের এই সাক্ষাতের কয়েক ঘণ্টা আগেই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। তবে ক্ষেপণাস্ত্রটি সমুদ্রে আছড়ে পড়ে।

সান নিউজ/এমএ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা